১৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পারিশ্রমিক পেয়েই জয়ে ফিরল রাজশাহী

অনলাইন ডেস্ক : ৬ ম্যাচে মাত্র দুই জয়, তার ওপর পারিশ্রমিক বিতর্কে টালমাটাল এবারের আসর দিয়ে বিপিএলে ফেরা দুর্বার রাজশাহী। ওই ইস্যুতে কয়েকদিন খবরের শিরোনামে থাকা ফ্র্যাঞ্চাইজিটি জয়ে ফিরেছে। ব্যাটিং ব্যর্থতায় আগের ম্যাচে তারা ঢাকা ক্যাপিটালসের কাছে হেরেছিল ১৪৯ রানের বড় ব্যবধানে। আজ (শুক্রবার) বোলিং নৈপুণ্যে এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন রাজশাহী ৬৫ রানে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেয় রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রায়ান বার্ল সর্বোচ্চ ৪১ এবং এনামুল হক বিজয় ৩২ রান করেছেন। লক্ষ্য তাড়ায় ১৭.৩ ওভারেই ১১৯ রানে গুটিয়ে যায় সিলেট।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু পায় রাজশাহী। এরই মাঝে ৩.১ ওভারে ২৯ রানে তারা প্রথম উইকেট হারিয়ে বসে। ১৪ বলে ২ ছক্কায় ১৯ রান করেছেন রাজশাহীর পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হারিস। আরেক ওপেনার জিশান আলম তেমন সুবিধা করতে পারছিলেন না। ১৮ বলে ২০ রান করে তিনিও আউট হয়ে যান। আরেকপ্রান্তে লাইফ পেয়ে ঝড়ের আভাস দিচ্ছিলেন অধিনায়ক বিজয়। ২২ বলে ৩টি চার ও ২ ছক্কায় রাজশাহীর এই দলনেতা করেন ৩২ রান।

আরও পড়ুনঃ   চাকরিতে পুলিশ ভেরিফিকেশন বন্ধে সুপারিশ করবে কমিশন

মাঝে ইয়াসির আলি রাব্বি আউট হয়েছেন ১০ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলে। আরেকপ্রান্ত আগলে রাখা রায়ান বার্ল ২৭ বলে ১টি চার ও ৪ ছক্কায় ৪১ রান করলে লড়াকু পুঁজি পেয়ে যায় রাজশাহী। বিপরীতে সিলেট স্ট্রাইকার্সের পক্ষে রুয়েল মিয়া সর্বোচ্চ ৩, নাহিদুল ইসলাম ও নিহাদুুজ্জামান ২টি করে উইকেট শিকার করেছেন।

লক্ষ্য তাড়ায় সিলেট দলীয় মাত্র ১৩ রানেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে। ফর্মহীনতায় মাঝে কয়েক ম্যাচ একাদশের বাইরে থাকা পল স্টার্লিং গত ম্যাচে ০ এবং আজ ফিরলেন মাত্র ৪ রানে। ব্যক্তিগত মাত্র ৪ রানে রনিও আউট হয়েছেন। তৃতীয় উইকেট জুটিতে ৫৮ রান যোগ করেন জাকির হাসান ও জর্জ মুনসি। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক জাকির আজ ২৮ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৩৯ রানের ইনিংস খেলেন। স্কটিশ ব্যাটার অনেক সংগ্রাম করে ২২ বলে করেন ২০ রান।

আরও পড়ুনঃ   হত্যার পরিকল্পনা বুঝতে পেরে বাসা থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন আনার

এরপর উইকেটে আসা-যাওয়ার মিছিল করেছেন সিলেটের ব্যাটাররা। শেষদিকে জাকের আলি তিন ছক্কায় ব্যবধানই কমিয়েছেন কেবল। ডানহাতি এই তরুণ ব্যাটার ২০ বলে ৩১ রান করেন। তার বিদায়ের পর ১৫ বল বাকি থাকতেই সিলেট ১১৯ রানে অলআউট হয়ে যায়। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সানজামুল ইসলাম। এ ছাড়া তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরি ও আফতাব আলম ২টি করে উইকেট নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ

তানোরে এসএসসি পরীক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি ও মারপিটের ঘটনায় মামলা, ৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের চেষ্টায় শিশু ‘অপহরণ’ ব্যর্থ

জেলা প্রশাসকের উদ্যোগে বাস চলাচল শুরু

কামারগাঁ ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

ভূমিসেবা মেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

নতুন রাজশাহী বিনির্মাণের কারিগর রাসিক প্রশাসক রিটন

বিজ্ঞানে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর জোর প্রচেষ্টা থাকবে : ভূমিমন্ত্রী মিনু

যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী

১০

নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের ‘জিনাপাটি’

১১

বিপিজেএর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১২

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে – ভূমিমন্ত্রী

১৩

আগামী ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা’

১৪

সাংবাদিক মমিনুল ইসলাম মুন-এর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

১৫

নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা আরএমপি কমিশনারের

১৬

রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৭

জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী

১৮

রাজশাহী কোর্ট কলেজে নবীনবরণ, বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত : শিল্পমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST