১৮ মে ২০২৬
অনলাইন সংস্করণ

কামারগাঁ ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলার ৬নং কামারগাঁ ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব তুলে ধরা হয়।

সোমবার (১৮ মে) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ হলরুমে স্থানীয় সরকার বিধিমালা অনুযায়ী এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি কামাল মিন্টু। বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রঞ্জন কুমার।

ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪ কোটি ২২ লাখ ১১ হাজার ১৬৫ টাকা। এর বিপরীতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৮৪ লাখ ৭৯ হাজার ৫৮ টাকা।

আরও পড়ুনঃ   গণসংবর্ধনাস্থলের পথে তারেক রহমান

বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ইউপি সদস্য আব্দুল করিম মন্ডল, মতিউর রহমান, শরিফুল ইসলাম রাজা, এন্তাজ আলী, মহিলা ইউপি সদস্য জামিলা, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর শাহিন আলম, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহাবুব রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, কাজী, পুরোহিত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে চেয়ারম্যান সুফি কামাল মিন্টু বলেন, অংশগ্রহণমূলক বাজেট প্রণয়নের মাধ্যমে স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। ইউনিয়নের উন্নয়ন অনেকাংশে স্থানীয় রাজস্ব আদায়ের ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও কর পরিশোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   দুই বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড

তিনি আরও বলেন, “কামারগাঁ ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ইউনিয়নটি দ্রুত আধুনিক ও ডিজিটাল ইউনিয়নে পরিণত হবে।”

ঘোষিত বাজেটে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, মৎস্য, বৃক্ষরোপণ, যুব উন্নয়ন, গৃহায়ণ, সামাজিক নিরাপত্তা, ক্রীড়া ও বিনোদন এবং নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণের মতামত গ্রহণের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনাকে আরও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১০

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১১

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১২

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

১৪

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

১৫

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

১৬

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

১৮

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

১৯

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST