১৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে যাচ্ছে বিএনপি

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ওই বৈঠকে যোগ দেবেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ গুলশান বাসা থেকে কিছু সময়ের মধ্যে রওনা করবেন।

আরও পড়ুনঃ   মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

বিএনপি এ বৈঠকে যাবে কি না, সে বিষয়ে নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত দলটির পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠানোর কথা জানানো হলো।

আরও পড়ুনঃ   শার্শা উপজেলায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপি’র নির্বাচনী সমাবেশ

সর্বদলীয় এ বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ বৈঠক আহ্বান করেছে। -বাংলানিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

শিবগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১০

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

১১

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

১২

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১৩

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১৪

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৫

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৬

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৭

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৮

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

২০

Design & Developed by: BD IT HOST