১৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ডেথ বোলিং নিয়ে চিন্তায় বরিশাল

অনলাইন ডেস্ক : বিপিএলের এবারের আসরে বরিশালের বিপক্ষে ফিরতি ম্যাচে রংপুরের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান। কাইল মেয়ার্সের এক ওভারে সমান তিনটি করে ছক্কা ও চার মেরে নুরুল হাসান সোহান সেই সমীকরণ মিলিয়েছেন ৩০ রান তুলে। তাতে আসরে দুইবারই রংপুরের কাছে হেরেছে বরিশাল।

শাহীন আফ্রিদি, ফাহিম আশরাফ, জাহানদাদের মতো পেসার থাকার পরও সেই ম্যাচে ৫ ওভারে ৭১ রান ডিফেন্ড করতে পারেনি বরিশাল। শুধু এই ম্যাচই নয় নিজেদের প্রথম ম্যাচেও শেষ ৫ ওভারে ৭৫ রান দিয়েছিলেন বরিশালের বোলাররা।

আরও পড়ুনঃ   প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ

সবমিলিয়ে দলে ভারসাম্য থাকলেও ডেথ ওভার বোলিং নিয়ে কিছুটা হলেও চিন্তিত বরিশাল টিম ম্যানেজমেন্ট। আর শাহীন আফ্রিদি চলে যাওয়ায় সেই চিন্তা আরো কিছুটা বেশি। যা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেও বললেন দলটির প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।

তিনি বলেন, ‘ডেথ ওভার নিয়ে কিছুটা চিন্তিত। এই জায়গাটা নিয়ে কাজ করছি। এই জায়গাটা ঠিক হলে বলবো যে, আমরা দল হিসেবে পুরোপুরি ঠিক আছি। উইকেট সিলেটের মতোই হবে মনে হচ্ছে। ব্যাটাররা বেশি স্বাচ্ছন্দ্যে বোধ করবে। বোলাররা সঠিক লাইনে বল করতে পারলে ভালো করবে। ট্রু উইকেট বলা যায়।’

আরও পড়ুনঃ   বাঘায় আগুনে পুড়লো ৮টি বসতঘর-ক্ষতি ৩০ লাখ টাকা

‘এখানে আমাদের তিনটা ম্যাচ আছে। একটা একটা করে চেষ্টা করবো তিনটা ম্যাচই জেতার। খেলোয়াড়রা সকলে ভালো আছে। দু’জন চলে গেছেন। জেমস ফুলার জয়েন করেছে। আমরা ভালো পজিশনে আছি। গত আসরের চ্যাম্পিয়ন হওয়ায় কোন চাপ অনুভব করছি না।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১০

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১১

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১২

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৩

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৪

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৫

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৬

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৭

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৮

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৯

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST