১৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ৪ ছিনতাইকারীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে এনজিওকর্মীকে মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় অস্ত্র আইনে (১৯-এ ধারায়) চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-৪ (যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১) এর বিচারক সুপ্রিয়া রহমান এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের সোনাউল্লাহর ছেলে মো. এরশাদ আলী, পাবনার অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর শেখের ছেলে মো. নজরুল ইসলাম, হেমায়েপুরের মৃত নাছির উদ্দিনের ছেলে মো. আবুল হাসেম ও জয়গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. হাসান আলী।

আরও পড়ুনঃ   ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মো. হাদিউজ্জামান শেখ (হাদী) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা পলাতক থাকায় তাদের অবর্তমানেই আদালত আজ এই রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে উপজেলার সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. আশরাফুল ইসলাম অফিস থেকে বের হয়ে বাড়াবিল গ্রামে কিস্তির টাকা উত্তোলন করার উদ্দেশ্যে যান। পরে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে কিস্তির ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা উত্তোলন করে বাড়াবিল বড় ব্রিজের পাশে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আসামিরা তিনটি মোটরসাইকেলযোগে এসে আশরাফুল ইসলামের পিস্তল মাথায় ঠেকিয়ে কিলঘুষি মেরে টাকা ছিনিয়ে নেয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুনঃ   ভোলাহাটে "অদম্য নারী পুরস্কার ২০২৪" ঘোষিত হলো ৫ সফল নারী!

এই ঘটনায় শাহজাদপুর থানা পুলিশের পরিদর্শক কে.এম রাকিবুল হুদা ছিনতাইকারীদের হেফাজতে নেন এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানিতে আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। অবশেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আদালত এই রায় ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST