১৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সিলেটকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক চিটাগাং কিংসের

অনলাইন ডেস্ক : সিলেটপর্বে ভাগ্য খুলেছিল স্বাগতিক ফ্র্যাঞ্চাইজির। হারের বৃত্ত ভেঙ্গে টানা দুই জয়ে ঘুরে দাঁড়ানোর আভাস ছিল সিলেট স্ট্রাইকার্সের। এবার সিলেট পর্বের শেষ দিনে নিজেদের মাটিতে হারের স্বাদ পেল স্বাগতিকরা। দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসের কাছে ৩০ রানে হেরে গেছে সিলেট।

উসমান খান-গ্রাহাম ক্লার্কের জোড়া ফিফটিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০৩ রানের বড় পুঁজি গড়েছিল চিটাগং কিংস। জবাবে জর্জ মুনশি ও জাকের আলির ঝোড়ো ইনিংসের পরও সিলেট থেমেছে ৮ উইকেটে ১৭৩ রানে। এ নিয়ে চলমান আসরে জয়ের হ্যাটট্রিক হলো চিটাগাং কিংসের।

আজ (সোমবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে চিটাগাংকে ব্যাটিংয়ে পাঠায় স্ট্রাইকার্স। ব্যাটিংয়ে শুরুটা খারাপ হয়নি চট্টলার ফ্র্যাঞ্চাইজিটির। উদ্বোধনী জুটিতে উসমান খান ও পারভেজ হোসেন ইমন তুলেছিলেন ৩২ রান। যদিও ইনিংস বড় করতে পারেননি ইমন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পাওয়া তরুণ এই ওপেনার ১০ বলে ৭ রান করে সাজঘরে ফিরেছেন।

আরও পড়ুনঃ   নগরীতে পৃথক বিস্ফোরক মামলার দুই আসামি গ্রেপ্তার

উদ্বোধনী জুটি ভাঙার পর গ্রাহাম ক্লার্ককে নিয়ে দারুণভাবে এগিয়ে নেন উসমান। দুজনই বোলারদের পরীক্ষায় ফেলেছেন। ব্যক্তিগত ফিফটির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি পাকিস্তানি ব্যাটার উসমান। ৩৫ বলে ৫৩ রান করে আউট হন। অন্যপ্রান্তে তখনো সজোরে ব্যাট চালিয়েছেন ক্লার্ক। তুলে নেন ইনিংসের দ্বিতীয় ফিফটি। ৩৩ বলে ৬০ রানের ঝলমলে এক ইনিংস খেলে ফিরেছেন সাজঘরে।

উসমান-ক্লার্ক কল্যানে ভালো ভিত গড়ে দেওয়ার পর মাঝে অধিনায়ক মিঠুন ও শেষ দিকে ঝড় তুলেছেন হায়দার আলী। ১৮ বলে ৪২ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে থামে চিটাগাং কিংস। সিলেটের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন তানজিম সাকিব।

২০৪ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। প্রথম ওভারেই গোল্ডেন ডাক মেরে ফিরেছেন ওপেনার পল স্টার্লিং। তিনে নামা জাকির হাসান উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ১৯ বলে ২৫ রান করে। ব্যর্থ হয়েছেন ওপেনার রনি তালুকদারও। পাওয়ারপ্লেতে তিন উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে যায় সিলেট।

আরও পড়ুনঃ   বাঘায় জাতীয় ও স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

শুরুর ধাক্কা কাটিয়ে দলের হাল ধরার চেষ্টা চালিয়েছেন জর্জ মুনশি। পরে তার সঙ্গে যোগ দেন জাকের আলি অনিকও। টপঅর্ডার ব্যাটারদের ব্যর্থতার মিছিলে গুরুত্বপূর্ণ ফিফটি হাঁকান মুনশি। যদিও ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলে ফিরে গেছেন তিনিও।

যত সময় যাচ্ছিল সিলেটের জয়ের সমীকরণ ততই কঠিন হতে থাকে। শেষ দিকে জাকের আলি রীতিমতো বোলারদের ওপর তুফান বইয়ে দিয়েছেন। ২৩ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তরুণ এই ব্যাটার। তবে তাতে হারের ব্যবধান কমেছে কেবল। শেষ পর্যন্ত ৩০ রানের জয় ফিয়েছে চট্টগ্রাম। দলটির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ ওয়াসিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST