১৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া প্রসঙ্গে মুখ খুললেন লিটন

অনলাইন ডেস্ক : নাটকীয়তার জন্ম দিয়েই আগামী মাসের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের দলে বড় খবর সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসের না থাকা। নতুন করে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন।

ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। গতকাল রোববার বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে বিগত এক বছরের ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন লিটন।

অবশ্য বাদ পড়ার দিনেই বিপিএলে শতক হাঁকিয়েছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নাই। ওটা নির্বাচকদের কল সম্পূর্ণ। কাকে খেলাবে, কাকে খেলাবে না এটা তাদের কল। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা করতে পারছিলাম না এতদিন। ওটার জন্য আপসেট ছিলাম, কীভাবে ডেলিভার করা যায় পারফরম্যান্স।’

আরও পড়ুনঃ   পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী 

নিজের মানসিক অবস্থা ম্যাচের আগে এবং পরে একই আছে বলেও উল্লেখ করেন লিটন, ‘ম্যাচের আগে যে মাইন্ড সেটআপ ছিল, পরেও একই আছে। আমি সবসময় একটা কথা বলি, আজকের দিনটা ইতোমধ্যেই অতীত। আমি হয়তো ক্যারিয়ারে একটা ভালো ইনিংস খেলেছি। কিন্তু পরের ম্যাচে আবার আমাকে শূন্য থেকেই করতে হবে। ব্যাক অব মাইন্ডে এটাই থাকবে যে, আবার নতুন করে আমার ইনিংস গোছাতে হবে। পরিশ্রম করবো, দেখা যাক কী হয়।’

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার কারণ নিয়ে পরিষ্কার বার্তা পেয়েছেন কি না লিটন বলেন, ‘ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে (বাদ পড়া নিয়ে)। আসলে নির্বাচকদের তরফ থেকে না, কী কারণে রাখা হয়নি এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায় যে, কী কারণে রাখা হয়নি। আপনি যদি দেখেন, কী কারণে আমি বাদ পড়েছি, আমার পারফরম্যান্স ছিল না। আপনারাই নিউজ করেছেন। এটা ওপেন। এটা না জানার কিছু নাই।’

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীর নিকট ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ ও মিল্কিং মেশিন হস্তান্তর

বিপিএলে সবশেষ দুই ম্যাচে বড় ইনিংস, এখন কি মনে হচ্ছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করতেন? লিটন এমন প্রশ্নেও আবার টানলেন নির্বাচকদের প্রসঙ্গ, ‘দেখেন ভাই, এটা এখন খুবই কঠিন বলা। আমি ওনাকে উত্তর দিয়েছি, কল সম্পূর্ণ নির্বাচকদের। ওনারা মনে করেছেন, এই মুহূর্তে আমি দলে ফিট হচ্ছি না, তাই নাই। যদি তারা আবার আমার খেলা দেখে মনে করেন যে, আমি ফিট হওয়ার মতো, তাহলে হয়তো তারা কামব্যাক করাতে পারে। কিন্তু এটা সম্পূর্ণ তাদের কল। আমার ম্যাচ ফোকাস এখন সম্পূর্ণ বিপিএল নিয়ে। চেষ্টা করব কীভাবে ভালো করা যায়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১০

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১১

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১২

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

১৩

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

১৪

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

১৬

শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

১৭

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

১৮

নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৯

নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST