১১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আবারও ইউরোপীয় ক্লাবের দরজা খুলছে মেসির!

অনলাইন ডেস্ক : ইউরোপের পাট চুকিয়ে আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসি যোগ দিয়েছেন ২০২৩ সালে। তখনই তাকে আবারও ইউরোপীয় ক্লাবে দেখার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যায়। মেসির সামনে সেই সুযোগ এনে দিতে যাচ্ছে মায়ামি। যে নিয়মে মৌসুমের মাঝপথে আর্জেন্টাইন মহাতারকা চাইলে ইউরোপ কিংবা স্বদেশি কোনো ক্লাবের হয়ে খেলতে পারবেন।

২০২৫ সালের অক্টোবরে শেষ হবে এমএলএসের চলতি মৌসুমের খেলা। ওই সময় পর্যন্ত মেসির সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে ফ্লোরিডার ক্লাবটির। এরপর মায়ামি নতুন করে তাকে প্রস্তাব করবে। সেই চুক্তিতেই এমএলএস–২০২৫ মৌসুম শেষে মেসির ইউরোপ কিংবা অন্য কোনো দেশি ক্লাবের হয়ে খেলার সুযোগ রাখা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

মার্কা, এসবি ন্যাশনসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে– মেসির জন্য নতুন চুক্তির প্রস্তাব প্রায় প্রস্তুত। এমএলএসের মৌসুম ফেব্রুয়ারিতে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়। মেসির জন্য প্রস্তুত করা মায়ামির নতুন চুক্তিতে ডিসেম্বরের পর ইউরোপের কোনো ক্লাবে ধারে (লোন) গিয়ে খেলার সুযোগ রাখা হবে। এর পেছনে অবশ্য লাভটা আর্জেন্টিনারই। কারণ পরের বছর (২০২৬) রয়েছে ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টটির জন্য যেন ফিট থাকতে পারেন তাইতো খেলার মধ্যে থাকার সুযোগ রাখা হচ্ছে মেসির সামনে।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

তবে সেই চুক্তিতে মেসি যাবেন কি না সেটি তার ওপরই নির্ভর করছে। সুস্থ থাকলেই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আসন্ন বিশ্বকাপ আসরেও মেসিকে যেকোনো মূল্যে পেতে চাইবে আলবিসেলেস্তেরাও। যেখানে অংশ নেওয়ার ইচ্ছার কথা তিনি পরোক্ষভাবে আগে থেকেই জানিয়ে আসছেন। শেষ পর্যন্ত মেসির সেই চুক্তি গ্রহণ এবং কোন ইউরোপীয় ক্লাব তিনি বেছে নেবেন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুনঃ   বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

মেসি মায়ামির চুক্তি মানলে অবশ্য তিনিই প্রথম এমন ফুটবলার হবেন না, এর আগেও বেশ কয়েকজন এভাবে লোনে খেলতে গিয়েছিলেন এমএলএস থেকে। সাবেক ফরাসি তারকা থিয়েরি অরি নিউইয়র্ক রেড বুলস থেকে আর্সেনাল এবং ডেভিড বেকহ্যাম ও জ্লাতান ইব্রাহিমোভিচ এলএ গ্যালাক্সি থেকে লোনে এসি মিলানের হয়ে খেলতে গিয়েছিলেন।

প্রসঙ্গত, এমএলএসের নতুন মৌসুম শুরুর এখনও ঢের সময় বাকি। তার আগে আগামী শুক্রবার থেকে প্রাক-মৌসুম প্রস্তুতিতে নামছে ইন্টার মায়ামি। মূল প্রতিযোগিতা শুরুর আগে পাঁচটি প্রাক-মৌসুম ম্যাচ এবং এশিয়ার মাটিতে ২০২৪ সফরের বাকি থাকা কিছু ম্যাচ খেলতে যাবে ক্লাবটি। যেখানে মেসি-সুয়ারেজ কিংবা অন্য তারকা ফুটবলারদেরও দেখা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১০

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১১

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১২

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৩

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৪

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৫

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৬

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

২০

Design & Developed by: BD IT HOST