১০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে, জানালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে কবে এই বৈঠক হচ্ছে- তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। ফ্লোরিডায় মার-এ-লাগো রিসোর্ট থেকে ট্রাম্প বলেন, পুতিন সাক্ষাৎ করতে চেয়েছেন এবং আমরা সেটির আয়োজন করছি।

তবে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকের বরাত দিয়ে জানিয়েছে, বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন জানানো হয়নি।

আরও পড়ুনঃ   সাত ‘নিরপেক্ষ’ প্রদেশই ফারাক গড়ে দিতে পারে কমলা আর ট্রাম্পের মধ্যে

ট্রাম্প অঙ্গীকার করেছিলেন যে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর যত দ্রুত সম্ভব তিনি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। এরপরেই ট্রাম্পের পক্ষ থেকে এমন বার্তা এলো।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট পুতিন সাক্ষাৎ করতে চায়। তিনি এটি প্রকাশ্যে বলেছেন এবং এর মাধ্যমে আমাদের এই যুদ্ধ বন্ধ করতে হবে।

আরও পড়ুনঃ   লেবাননে ‘সাময়িক অস্ত্রবিরতি’ চায় যুক্তরাষ্ট্র, ইইউসহ আরব দেশগুলো

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা এক হাজার ৫১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST