৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

টেন্ডারবাজি-চাঁদাবাজির জন্য আন্দোলন হয়নি: কর্মীসভায় এস এম জিলানী

স্টাফ রিপোর্টার : সকল প্রকার অন্যায় থেকে দূরে থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, ‘টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাস করার জন্য ছাত্র-জনতা আন্দোলন করেনি। কাজেই, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কোনভাবেই জড়ানো যাবে না।’

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী নগরের ঐতিহাসিক ভুবনমোহন পার্কে এই কর্মীসভার আয়োজন করা হয়।

দলে এখন কোকিল বেড়ে গেছে মন্তব্য করে এসএম জিলানী সমাবেশে বলেন, ‘সময়ের কোকিল অনেক হয়েছেন। আজ তারা মাঠ ভরে ফেলছে। কিন্তু ওই লোকগুলোকে ৫ আগস্টের আগে আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি। এদের বের করে দেও য়া হবে না। কিন্তু প্রতিজনের আমলনামা দেখা হবে।’

আরও পড়ুনঃ   শ্রমিক মালিকের সম্পর্ক হবে ভ্রাতৃত্বের: জামায়াত আমির

জিলানী বলেন, ‘দল করতে গিয়ে যারা পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ভয়ানক নির্যাতনের শিকার হয়ছেন। রাতে লেবারদের সাথে মাঠে কিংবা ধানের খেতে শুয়ে থেকেছেন; যারা মামলা, হামলা ও অমানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন; তাদেরকে নেতৃত্ব দেওয়া হবে।’

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকের সভাপতিতে ও সদস্য সচিব আসাদুজ্জামান জনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসাইন, সমাজসেবা সম্পাদক মামুন হাশেমি দীপু ও সদস্য আমান উল্লাহ আমান।

আরও পড়ুনঃ   মাহির আবেগঘন স্ট্যাটাস

সমাবেশে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, জেলার আহ্বায়ক মাসুদুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত, গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ

বগুড়ায় ট্রাক মালিককে কুপিয়ে হত্যা

স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

আজ শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে মুসল্লি নিহত

নব নির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে চারঘাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নতুন সুযোগ আসলে তোমাকেই বেছে নিতাম: মেহজাবীন

তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

তারেক রহমানের শপথে মোদিকে আমন্ত্রণের পরিকল্পনা

ইরানে শাসক পরিবর্তনই সেরা সমাধান, বললেন ট্রাম্প

১০

সংসদ নির্বাচনে জামানত হারালেন যশোরের ২৪ প্রার্থী

১১

নাভারন-ভোমরা রেলপথ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির নতুন গতি

১২

নবনির্বাচিত সংসদ সদস্য মিনুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালো মহানগর জামায়াত

১৩

রাজশাহী-১ আসনের ফল পুনঃগণনার আবেদন বিএনপি প্রার্থীর 

১৪

নিয়ামতপুরে বিজয়ী প্রার্থী পেলেন পারজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা

১৫

পরিচ্ছন্ন বাগমারা গড়তে নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর আহ্বান

১৬

বড়াইগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন আমিরসহ আহত ১২

১৭

জামানত হারালেন রাজশাহীর ২০ প্রার্থী

১৮

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২

১৯

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের : তারেক রহমান

২০

Design & Developed by: BD IT HOST