৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

দিল্লির বিধানসভা নির্বাচন : ভোটগ্রহণের দিন ঘোষণা ইসির

অনলাইন ডেস্ক : দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার দিন জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে এবং ফলাফল প্রকাশ করা হবে আগামী ৮ ফেব্রুয়ারি।

মঙ্গলবার রাজধানী নয়া দিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার।

সিইসি বলেন, ভোটগ্রহণ হবে একদিন— ৫ ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতাপত্র জমা দিতে পারবেন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি।

রাজধানী নয়াদিল্লি এবং আশপাশের এলাকায় মোট ভোটারসংখ্যা ১ কোটি ৫৫ লাখেরও বেশি। এবারের বিধানসভা নির্বাচনে তরুণ ভোটার হিসেবে যুক্ত হচ্ছেন ২ লাখেরও বেশি তরুণ-তরুণী। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে সিইসি রাজীব কুমার বলেন, দিল্লির ইতিহাসে এই প্রথম কোনো বিধানসভা নির্বাচনে এত বেশিসংখ্যক তরুণ ভোটার যুক্ত হচ্ছেন।

ভোটগ্রহণ সহজ ও গতিশীল করতে কমিশনের পক্ষ থেকে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রাজীব কুমার; আরও বলেছেন, ৮৫ কিংবা তার চেয়ে বেশি বয়স্ক ভোটাররা বাড়িতে বসে ভোট দিতে পারবেন।

আরও পড়ুনঃ   নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭৭

দিল্লির এবারের বিধানসভা নির্বাচনে মূলত লড়াই হবে বিজেপি এবং আম আদমি পার্টির (আপ) মধ্যে। বিজেপি দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিধানসভাটি দখল করতে চাইছে, কিন্তু এক্ষেত্রে তাদের সামনে সবচেয়ে বড় বাধা আম আদমি পার্টি। ২০২৩ সাল থেকে দিল্লির রাজ্য সরকারে আসীন রয়েছে আপ।

ভোট নেওয়া হবে ইলেকট্রিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে। দিল্লির রাজনীতিবিদদের অনেকের মতে ইভিএমে ভোট কারচুপির সুযোগ থাকে। তবে সেই অভিযোগ নাকচ করে দিয়ে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে সিইসি বলেন, “বর্তমানে যে ইভিএম আমরা ব্যবহার করছি, তা হ্যাক করা সম্ভব নয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতির ভিত্তিতে এই যন্ত্রটি প্রস্তুত করা হয়েছে। অতীতে আমরা হ্যাকিংয়ের মাধ্যমে নির্বাচনের ফল পরিবর্তনের কয়েকটি অভিযোগ পেয়েছি; সেগুলো ভালোভাবে তদন্ত হয়েছে এবং তারপর দেখা গেছে— অভিযোগ ভিত্তিহীন।”

আরও পড়ুনঃ   ইয়েমেন উপকূলে তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা

সিইসির সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর আম আদমি পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির সবস্তরের নেতাকর্মীকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ সম্পর্কে তিনি বলেন, “আপনাদের যে আবেগ এবং দলের প্রতি গভীর আনুগত্য— তার সামনে বিশ্বের বৃহত্তম বাধাও বড় কোনো বাধা নয়। আপনার আমাদের সবচেয়ে বড় শক্তি। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে দুই দলের মধ্যে—যারা কাজে বিশ্বাস করেন, তারা আছে এক দলে এবং অপর দলে আছেন তারা— যাদের রাজনীতি বলতে বোঝেন বাগাড়ম্বর, অতিকথন এবং অন্যকে অপমান করা। এ নির্বাচনে আমরা নিশ্চিতভাবেই জিতব।”

অন্যদিকে বিজেপির সভাপতি জে পি নাড্ডা পৃথক এক এক্সবার্তায় বলেন, “বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকারের আমলে গত ১০ বছরে বিজেপির যে উন্নতি হয়েছে— এমনটা এর আগে আর কোনো আমলে ঘটেনি। আমরা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও অভিভাবকত্বে দিল্লির সার্বিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST