৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে যাচ্ছেন বাংলাদেশি পেসার

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সফরে দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। আসন্ন সিরিজের জন্য গতকাল (সোমবার) রাতে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সেই দলে নেই বাংলাদেশের তারকা পেসার জাহানার আলম। জানা গেছে, মানসিকভাবে প্রস্তুত না থাকায় তিনি ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিচ্ছেন।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক মন্তব্যে বাংলাদেশ নারী ক্রিকেটের ইনচার্জ হাবিবুল বাশার সুমন এই কথা জানান। তিনি বলেন, ‘সে (জাহানারা) আমাদের একটি চিঠিতে জানিয়েছে– খেলার জন্য সে মানসিকভাবে প্রস্তুত নয় এবং ক্রিকেট থেকে দুই মাসের বিরতিতে যাচ্ছে।’ ঘরের মাঠে অনুষ্ঠিত সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের স্কোয়াডেই ছিলেন জাহানারা। তবে খেলেছেন কেবল একটি টি-টোয়েন্টি।

বাংলাদেশি এই পেসার নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও সরে নেওয়ার কথা জানান বলে উল্লেখ করেছেন বাশার, ‘প্রয়োজনে চুক্তি (বিসিবির কেন্দ্রীয় চুক্তি) থেকেও নিজেকে বাইরে রাখতে বলেছে জাহানারা। তার বিষয়টিকে আমাদের সম্মান জানাতে হবে, কারণ কেউ যদি মনে করে সে মানসিকভাবে প্রস্তুত নয় এবং কিছুদিন বিরতি নিতে চায়, তাহলে আমাদের সেটি গ্রহণ করতে হবে। এক্ষেত্রে তার মাঠে ফেরার সুনির্দিষ্ট সময়ও নিশ্চিত হওয়া যায়নি। যখনই সে খেলার জন্য উপযুক্ত মনে করবে, আমাদের জানাবে।’

আরও পড়ুনঃ   শিক্ষার গুণগতমানের প্রশ্নে আপোষ করা যাবে না: ধর্ম সচিব

২০১১ সালে লাল-সবুজের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর থেকে জাহানারা ৫২টি ওয়ানডে ও ৮৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। প্রায় এক বছর মাঠের বাইরে থাকার পর তিনি জাতীয় দলে ফেরেন ২০২৪ সালের জুলাইতে। পরবর্তীতে দুবাইতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তাকে যুক্ত করে বিসিবি, যদিও সেখানে তিনি কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। এরপর দেশের মাটিতে হওয়া আইরিশ মেয়েদের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজে খেলেন মাত্র একটি ম্যাচ।

আরও পড়ুনঃ   আগামী কয়েকদিনের বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

এদিকে, আগামী ১৪ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজে পা রাখবে নিগার সুলতানা জ্যোতি নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ১৯ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এরপর ২১ এবং ২৪ জানুয়ারি ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে লড়বে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে। ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে দুই দলের জন্যই এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ।

এ ছাড়া তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। ওয়ানডের মতো টি-টোয়েন্টি ম্যাচগুলোও হবে সেন্ট কিটসে। তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি। প্রথমবার ক্যারিবীয় সফরে যাওয়ার সুযোগ পেয়ে স্পিনার রাবেয়া খান জানান, ‘প্রথমবার ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছি, আমরা খুবই রোমাঞ্চিত। যেখান থেকে ছেলেরা কিছুদিন আগেই সাফল্য নিয়ে ফিরেছে। আশা করি আমরাও ভালো কিছু করতে পারব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১০

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১১

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১২

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৪

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১৭

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৮

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৯

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST