৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ফারুক-ফাহিমের দ্বন্দ্ব নিয়ে যা বললেন সুজন

অনলাইন ডেস্ক : গেল বছরের আগস্টে নাজমুল হাসান পাপন দায়িত্ব ছাড়ার পর বিসিবি সভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ। শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসার পর বিসিবির পরিচালনা পর্ষদেও এসেছে রদবদল। নতুন দায়িত্ব নেওয়া পরিচালকদের একজন নাজমুল আবেদীন ফাহিম।

তবে কয়েক মাসেই ফারুকের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে তার। বিসিবি সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলেও জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম।

পরে অবশ্য সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক জানিয়েছিলেন সব ঠিক হয়ে যাওয়ার কথা। এর একদিন পর আজ সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। সেখানে বোর্ডের দুই কর্তার দ্বন্দ্ব নিয়ে তিনি বলেন, ‘কালকের একটা ঘটনা দেখলাম ফারুক ভাই এবং ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব। এটা ব্যথা দেয়, দুজনেই সাবেক ক্রিকেটার। তাদের কেন ইগোর প্রবলেম হবে, তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছে এবং তারা যখন আসে তাদের অনেক কমিটমেন্ট দেখেছি।’

আরও পড়ুনঃ   লালপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

সুজন বলেন, ‘বিশেষ করে ফাহিম ভাই অনেক ইন্টারভিউ দিয়েছিলেন। উনি অনেক সুদূরপ্রসারী প্ল্যান করছিলেন, দেখছেন অনেক কিছু চিন্তা করছেন। এখন এগুলো তো দেখতেছি আমি একটা লোভ লালসার মত হয়ে যাচ্ছে। অপারেশন্স না পেলে কাজ করবো না, পদত্যাগ করবো লোভ লালসা জাস্ট আমার মনে হয়।’

আরও পড়ুনঃ   মোহিনীর জন্যই কি সায়রাকে ছাড়লেন রহমান? মুখ খুললেন আইনজীবী

আরও যোগ করেন, ‘কেন আমার ক্রিকেট অপারেশন্স নিতে হবে, আমি অন্য কমিটির চেয়ারম্যান হয়ে সার্ব করতে পারবো না কেন। আমার কথা হচ্ছে উনি কি ক্রিয়েট অপারেশনের মাস্টার? এখানে তো আকরাম ভাই মাস্টার। ওনার আগে আকরাম ভাই অপারেশন্স চেয়ারম্যান ছিলেন। উনি কেন বলতেছেন যে উনি এটা না পাইলে হবে না ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১১

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১২

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৩

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৫

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৬

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৭

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৮

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৯

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST