৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বগুড়ায় স্কুলবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ: ৮ স্কুলশিক্ষার্থী আহত

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে একটি স্কুলশিক্ষার্থী বহনকারী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে আট শিক্ষার্থী আহত হয়েছে। আজ রোববার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকাগামী লেন থেকে সামিট স্কুল অ্যান্ড কলেজের একটি বাস শিক্ষাপ্রতিষ্ঠানে ঢোকার সময়, বিপরীত দিক থেকে আসা সিমেন্টের খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় ট্রাকটি সিএনজিচালিত একটি গাড়িকে ওভারটেক করছিল।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

পরে স্থানীয় বাসিন্দারা ও শিক্ষক-কর্মচারীরা এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন। আহত শিক্ষার্থীদের মুখে ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

স্কুলের পরিচালক সাইফুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীদের মধ্যে সপ্তম শ্রেণির মোসাম্মৎ খাদিজা (১৩), অষ্টম শ্রেণির দোয়া খাতুন (১৪), ষষ্ঠ শ্রেণির তমালিকা সরকার (১১) ছাড়াও পাঁচজন ছাত্র রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে অভিভাবকদের কাছে পাঠানো হয়েছে।

স্কুলবাসের চালক গোপাল দত্ত জানান, শিক্ষার্থীদের বহনকারী ১০ নম্বর বাসটি মহাসড়ক থেকে স্কুলে প্রবেশ করছিল। এ সময় সিমেন্ট কোম্পানির ট্রাকটি দ্রুতগতিতে এসে বাসের সামনের অংশে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আট শিক্ষার্থী আহত হয়।

আরও পড়ুনঃ   নওগাঁয় আলু ভোক্তাদের কাছে পৌঁছতে কেজি'তে ব্যবধান ১০ থেকে ১৫ টাকা

শেরপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক আজিজুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং বাসটি শিক্ষাপ্রতিষ্ঠানের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST