৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় স্কুলের এডহক কমিটির সভাপতি নির্বাচন কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত-৯

মোহা: আসলাম আলী,বাঘা : রাজশাহীর বাঘায় স্কুল কমিটির সভাপতি নির্বাচন কে কেন্দ্র করে সংঘর্ষে ৮জন আহতের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে।
জানা যায়, বাউসা ইউনিয়ন বিএনপি’র নেতা রেজাউল করিম দলবল নিয়ে লোকমান পুর কলেজের প্রভাষক বিপ্লব হোসেনকে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচন করার জন্য আবেদন পত্র জমা দিতে আসেন।
এ সময় স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন পলাশ তার লোকজন নিয়ে তাদেরকে নিষেধ করলে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়।

আহতরা হলেন, আড়পাড়া গ্রামের মুনসাদের ছেলে মানিক (৪০), বাউসা হেদাতিপাড়া গ্রামের তফেজের ছেলে রফিকুল ইসলাম (৩৮), তেতুলিয়া গ্রামের সাত্তার আলীর ছেলে জাফর (৪০), আড়পাড়া গ্রামের গাজীউর রহমানের ছেলে বাবুল (৩৩), আড়পাড়া গ্রামের মানিকের ছেলে রোহান (২৩), বাউসা মাছপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে রানা (১৮), একই গ্রামের আবুল হোসেনের ছেলে এনামুল (৪০), আর পাড়া গ্রামের মকবুলের ছেলে শিখুন (২২), একই গ্রামের জালালের ছেলে রাজু আহমেদ (২৯)। এদের মধ্যে মানিক ও রফিকুলের অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আরও পড়ুনঃ   ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক

এ বিষয়ে বাউশা ইউনিয়ন বিএনপি’র নেতা রেজাউল করিম জানান, আমার ইউনিয়নের নয় ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে লোকমানপুর কলেজের প্রভাষক বিপ্লব হোসেনকে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি করার জন্য আবেদন জমা দিতে আসলে স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন পলাশ তার লোকজন নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমাদের অন্তত ৪ জন লোক আহত ।

বিএনপি নেতা আনোয়ার হোসেন পলাশ জানান, আমার বাবা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, আমি সভাপতি হওয়ার জন্য আবেদন পত্র জমা দিয়েছি এটাই হল তাদের ক্ষোভ। বিএনপি নেতা রেজাউল করিম ইউনিয়নের বিভিন্ন মাস্তান নিয়ে তারা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং ভাঙচুর করে এসময় আমরা এলাকাবাসী তাদের প্রতিহত করি।

এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজীবর রহমান জানান, বোর্ডের নির্দেশ ক্রমে আমি গত দুই তারিখ স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন পলাশ ও বিএনপি নেতাও পল্লী চিকিৎসক ডাঃ মহসীন আলীর নামের নামের তালিকা সভাপতি নির্বাচনের জন্য জমা দিয়েছি। কিন্তু আজকে ইউএনও অফিসে মিটিংয়ে থাকা অবস্থায় জানতে পারি বাউসা ইউনিয়ন বিএনপি’র নেতা রেজাউল করিম তার দলবল নিয়ে লোকমানপুর কলেজের প্রভাষক বিপ্লব হোসেনকে সভাপতি করার জন্য স্কুলে হামলা চালায়। এ সময় স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন পলাশ তাদেরকে বাধা দিলে এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ খবর শুনে আমি ইউএনও স্যারকে জানালে বাঘা থানা পুলিশ ও সেনাবাহিনী পাঠিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে সেখানকার পরিবেশ শান্ত রয়েছে। তবে আমার প্রতিষ্ঠানের বেশ কিছু চেয়ার ও একটি ল্যাপটপ ভাঙচুর করেছে। যেগুলো আলামত হিসেবে প্রশাসন ছবি তুলে নিয়ে আসেন।

আরও পড়ুনঃ   নির্বাচনে যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে : তারেক রহমান

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান,খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান,খবর শোনার পর সেখানে বাঘা থানা পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়েছিল বর্তমান সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST