৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে রকেট হামলা চালিয়েছে পাকিস্তান

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের খোস্ত প্রদেশের আলীশের বিভাগে রকেট হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ হামলা হয়। জবাবে তালেবান সেনারা পাল্টা হামলা চালায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম তোলো নিউজ। এর আগে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের তথ্য জানানো হয়। জানা গেছে, ওইদিন আফগানিস্তানে রকেট ছুড়ে পাকিস্তানের সীমান্তবাহিনী।

আরও পড়ুনঃ   গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০ শতাংশই নারী-শিশু : জাতিসংঘ

আফগানিস্তান সরকারের নিয়ন্ত্রণে থাকা তালেবান এ হামলার নিন্দা জানিয়েছে। তবে পাক বাহিনীর রকেট হামলায় কোনো হতাহতের ঘটনার ঘটেনি বলে জানিয়েছে তারা।

খোস্তের এক বাসিন্দা জানিয়েছেন, হামলার পর যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়। তাদের অনেকে নিজেদের গ্রামে যেতে পারেননি।

এদিকে আফগানিস্তান সীমান্তে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করছে পাকিস্তান। তবে তালেবানের দাবি, সেখানে টিটিপির কোনো কর্মকাণ্ড নেই। গত বছরের শেষ দিকে আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ৭০ জনের বেশি মানুষ নিহত হন। যাদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু বলে দাবি করেছে তালেবান।

আরও পড়ুনঃ   বিক্ষোভে সমর্থন জানিয়ে ইরানে অভিযানের ইঙ্গিত দিলো ইসরায়েল

আজিজ মারেজ নামে সাবেক এক কূটনীতিক বলেছেন, “এ ধরনের হামলা পাল্টা হামলা কোনো ভালো ফল বয়ে আনে না। কিন্তু দুই দেশের মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১০

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১২

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৫

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST