৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০ শতাংশই নারী-শিশু : জাতিসংঘ

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় নিহত মানুষের ৭০ শতাংশই নারী ও শিশু। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশন এই তথ্য জানিয়েছে। এত সংখ্যক বেসামরিক মানুষ নিহতের ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো বর্বরতায় আন্তর্জাতিক আইনের সুষ্পষ্ট লঙ্ঘন পাওয়া গেছে। যার মধ্যে অনেকগুলো যুদ্ধাপরাধের সমান।

এছাড়া গাজায় ইসরায়েলি সরকারের পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছাতে না দেওয়া, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং বারবার সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ   গাজায় ইসরায়েলি হামলায় ৭ শিশু ও ৩ নারীসহ নিহত ১১

এতে বলা হয়েছে, “ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অভূতপূর্ব হত্যা, মৃত্যু, আহত, মানুষকে অনাহারে রাখা ও রোগবালাই (ছড়ানোর) ঘটনা ঘটেছে।”

এছাড়া ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কিছু কার্যক্রমও বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতিতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় গত এক বছরে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্য হয়েছে।

মানবাধিকার কমিশন বলেছে, গাজা যুদ্ধের প্রথম ছয় মাসে ৩৪ হাজার ৫০০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এরমধ্যে ৮ হাজার ১১৯ জনের মৃত্যুর তথ্য যাচাই করতে পেরেছে তারা। এই ৮ হাজার ১১৯ জনের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। এরমধ্যে ৩ হাজার ৫৮৮ জন শিশু ও ২ হাজার ৩৬ জন হলেন নারী।

আরও পড়ুনঃ   গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি

এই সংখ্যাটি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া মৃত্যুর তথ্যের প্রতিনিধিত্ব করে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র রাবিনা সামদাসানি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST