৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় রাতের বেলায় দেয়ালে দেয়ালে লেখা হয়েছে আওয়ামী লীগের স্লোগান

হেলাল উদ্দিন স্টাফ রিপোর্টার,বাগমারা: রাজশাহীর বাগমারার উপজেলা সদরসহ আশপাশের এলাকার দেয়ালে দেয়ালে ও বিএনপি নেতাদের প্রতিষ্ঠানের দেয়ালে হঠাৎ আওয়ামী লীগের স্লোগান লেখা হয়েছে। বৃহস্পতিবার অত রাতে এগুলো লেখা হয়েছে। শুক্রবার সকাল থেকে লেখাগুলো নজরে আসে। তবে কারা এসব স্লোগান লিখেছেন, তা কেউ দেখেননি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অন্যান্য স্থানের মতো বাগমারা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান। এর মধ্যে ৫ আগস্ট হামলার অভিযোগে পাঁচটি মামলা হয় আওয়ামী লীগের সংসদ সদস্য ও নেতা-কর্মীদের বিরুদ্ধে। পুলিশ গ্রেপ্তারও করে শতাধিক নেতা-কর্মীকে। এর পর থেকে তাঁদের প্রকাশ্যে বা গোপনে কোনো তৎপরতা ছিল না। এই দেয়াললিখনের মাধ্যমে তাঁদের তৎপরতা সামনে এল।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার দুই নতুন বিশেষ সহকারী নিয়োগ

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সদর ভবানীগঞ্জসহ আশপাশের এলাকার দেয়ালে দেয়ালে ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আবার আসছে’, ‘শেখ হাসিনা ফিরে আসবে’সহ নানা ধরনের স্লোগান লেখা হয়েছে। ভবানীগঞ্জ বাজারের বিএনপি নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান, চানপাড়া, দেউলিয়াসহ আশপাশের এলাকার বিভিন্ন ভবনের দেয়ালে লাল, কালো ও সবুজ কালিতে এসব লেখা হয়।

সরেজমিনে গিয়ে রাজশাহী-ভবানীগঞ্জ সড়কের পাশে দেউলা কোল্ড স্টোরেজের দেয়ালে লাল, কালো ও সবুজ কালিতে লেখা চোখে পড়ে। একটি সিমেন্ট কোম্পানির প্রচারণার দেয়াললিখনের ওপরে স্লোগান লেখা হয়েছে। ভবানীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রাচীরে চোখে পড়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান। চানপাড়া ভবানীগঞ্জ ক্লিনের সামনেও এমন লেখা চোখে পড়ে। বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানের দেয়ালে লাল কালিতে লেখা দেখা যায়।

আরও পড়ুনঃ   মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি

বাগমারা উপজেলা বিএনপির সদস্যসচিব কামাল হোসেন বলেন, ‘পলাতক শেখ হাসিনার দোসর ও ফ্যাসিবাদের সমর্থকেরা রাতের বেলায় কাপুরুষের মতো দেয়াল লিখনে আতঙ্কের সৃষ্টি করেছে। বাগমারাবাসী তাদের আর গ্রহণ করবে না।’ তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের দেয়ালেও লেখা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক প্রামাণিক বলেন, তিনি বিষয়টি জানার পর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছেন।
ওসি তৌহিদুল ইসলাম বলেন, যাঁরা এ কাজ করেছেন, তাঁদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১০

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১২

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৩

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৪

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৬

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৭

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৮

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৯

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

২০

Design & Developed by: BD IT HOST