৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নিক্সনের অন্যতম সহযোগী জব্বার মাস্টার গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জব্বার মুন্সি ওরফে জব্বার মাস্টারকে (৫৫) বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জব্বার ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার (১ জানুয়ারি) ভোর রাতে ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা এলাকা থেকে জব্বারকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   দপ্তর সংস্থার প্রধানগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

গ্রেপ্তার জব্বার মাস্টার হাজরাকান্দা গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী ছিলেন জব্বার মাস্টার। তিনি একটি প্রাইমারি স্কুলের মাস্টার। তবে তার বিরুদ্ধে ডজনখানেক মামলা ছিল। নিক্সন চৌধুরীর দোহাই দিয়ে এলাকায় আধিপত্য কায়েম করেছিলেন এই জব্বার মাস্টার।

আরও পড়ুনঃ   রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনে জামায়াত প্রার্থী নির্বাচিত

নিক্সনকে ব্যবহার করে একে একে সবকটি মামলা থেকে রেহাই পান তিনি। জব্বার মাস্টারের গ্রেপ্তারের খবরে এলাকায় আনন্দের জোয়ার বইছে।

ভাঙ্গা থানার ওসি মোকছেদুর রহমান জানান, একটি বিস্ফোরক মামলায় সাবেক এমপি নিক্সন চৌধুরীর সহযোগী হিসেবে পরিচিত জব্বার মাস্টারকে বুধবার ভোর রাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST