১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী থেকে অপহৃত সেই নারী চিকিৎসক পাবনায় উদ্ধার

পাবনা প্রতিনিধি : রাজশাহী মহানগর এলাকার চন্দ্রিমা থেকে অপহৃত সেই নারী চিকিৎসক শাকিরা তাসনিম দোলাকে পাবনা থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে তাকে উদ্ধার করে পাবনা র‌্যাবের একটি দল। এ সময় অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপরহরণকারী একটি চক্র সন্দেহজনকভাবে এই এলাকায় লুকিয়ে আছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগী নারী চিকিৎসককে সেখান থেকে উদ্ধার করা হয়। এখন পর্যন্ত অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তবে অভিযান চলমান। পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুনঃ   নওগাঁয় তাপমাত্রা ৮ ডিগ্রিতে, শীতে নাকাল জনজীবন

প্রসঙ্গত, গত সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজশাহী মহানগরের চন্দ্রিমা এলাকার বাসা থেকে ওই নারী চিকিৎসকের বাবা ফজরের নামাজে বের হলে বাসার প্রধান গেইট থেকে তাকে জিম্মি করে বাসায় ঢোকে অপহরণকারীরা। এ সময় অপহৃত চিকিৎসকের মা বাধা দিলে দেয়ালে মাথা ঠুকে ও তালার আঘাতে তাকে আহত করেন। বাসায় প্রবেশের পর ওই নারী চিকিৎসককে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

আরও পড়ুনঃ   সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি ৪১৯ টন পেঁয়াজ

একই সঙ্গে ওই গাড়িতে ওই চিকিৎসকের বাবাকেও তুলে নিয়ে যায়। পরে তারা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার রাস্তায় চিকিৎসকের বাবাকে ফেলে চলে যায়। এরপর সোমবার (৩০ ডিসেম্বর) রাতে অপহৃত চিকিৎসকের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
অপহরণের শিকার চিকিৎসক শাকিরা তাসনিম দোলা রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেছেন। তাঁর বাবা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST