৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি ৪১৯ টন পেঁয়াজ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ দিয়ে ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। সোমবার (৮ অক্টোবর) সকাল থেকে সারাদিনে পর্যায়ক্রমে ভারতীয় ট্রাকে এসব পেঁয়াজ আমদানি করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ।

বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম বলেন, সকাল থেকেই ভারতীয় পেঁয়াজ এই বন্দর দিয়ে আসতে শুরু করে। সারাদিনে ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে এসেছে। বেশ কয়েকজন আমদানিকারক এ পেঁয়াজ আমদানি করেছেন।

আরও পড়ুনঃ   সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, আজকে সারাদিনে ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। আজকে নতুন করে এই বন্দর দিয়ে ১০ জন ব্যবসায়ীর বিপরীতে ২৭টি আইপি ইস্যু হয়েছে এবং ২৯৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   স্বাভাবিক হয়েছে কানসাট আম বাজার

প্রসঙ্গত, এর আগে সরকার সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পর সোনামসজিদ বন্দর দিয়ে ৩০ জন ব্যবসায়ীর বিপরীতে ৩০টি আইপি ইস্যু হয়েছে এবং ৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও গতকাল দুইজন আমদানিকারক ৬০ মেট্রিক টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি করেছিলেন।

উল্লেখ্য, গত এই বছরের ৯ সেপ্টেম্বর সর্বশেষ ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST