৩০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইমাম-মুয়াজ্জিনদের সুষ্ঠু বেতন কাঠামো তৈরি করতে সরকার কাজ করছে

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইমাম, খতিব এবং মুয়াজ্জিনরা সমাজের খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাদের উপযুক্ত সম্মান জানাতে একটি সুষ্ঠু বেতন কাঠামো তৈরি এবং উৎসব ভাতা প্রদান নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি মসজিদ পরিচালনার জন্য আলাদা নীতিমালা তৈরির কাজও চলছে।

সোমবার (৩০ ডিসেম্বর) পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স দুই বছর ধরে নিখোঁজ

এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা দূরীকরণ, অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সরকার গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব কাজ সম্পন্ন করার পর নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।

সংখ্যালঘু ইস্যুতে ধর্ম উপদেষ্টা বলেন, গত ৫ আগস্টের পর থেকে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় এ পর্যন্ত ৯৩টি মামলা হয়েছে। ইতোমধ্যে ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের প্রতিটি নাগরিকের স্ব-স্ব ধর্ম পালনের সমান অধিকার রয়েছে। কেউ যদি এ অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ   সবার সহযোগিতা পেলে বাঁচতে পারে শিশু জান্নাত

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আসমা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এবং পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। এ ছাড়া মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক এবং জেলার বিভিন্ন মসজিদের ২০০ খতিব, ইমাম এবং মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST