৩০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাব্বির বিধ্বংসী ইনিংস, দুইশর দোরগোড়ায় রাজশাহী

অনলাইন ডেস্ক : বিপিএলে অনেকদিন পর ফিরে এসেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। এবারের আসরে দুর্বার রাজশাহী নামে প্রত্যাবর্তন তাদের। প্রত্যাবর্তনের শুরুটাও দারুণ হলো। প্রথম ম্যাচেই দলটি পেয়েছে বড় স্কোর। তাতে বড় অবদান অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বির। দুজনেই পেয়েছেন ফিফটি। জোড়া ফিফটিতে ভর করে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে রাজশাহী।

আজ (সোমবার) বিপিএলের উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সেই সিদ্ধান্তটা কিছুটা আত্মঘাতীই হয়ে এসেছে তাদের জন্য। এনামুল বিজয় ৫১ বলে করলেন ৬৫ রান। আর ইয়াসির রাব্বি থামলেন ৯৪ রানে গিয়ে। মাত্র ৪৭ বল খেলে ৭ চার এবং ৮ ছক্কায় খেলেছেন এই ইনিংস। এই দুজনের ইনিংস রাজশাহীকে তাদের প্রত্যাবর্তনের ম্যাচে এনে দিয়েছে ১৯৭ রানের বিশাল সংগ্রহ।

আরও পড়ুনঃ   এক সেঞ্চুরিতেই শচীন, বিরাট আর বাবরকে পেছনে ফেললেন গুরবাজ

যদিও শুরুতে জিসান আলমের ডাক মারার পর একটা ধাক্কাই খেতে হয়েছে রাজশাহীকে। কাইল মায়ার্সের বলে ইনসাইড এজে হয়েছেন বোল্ড। অপর ওপেনার পাকিস্তানের মোহাম্মদ হারিস কিছুটা আভাস দিয়েছিলেন ঝড়ের। কিন্তু মায়ার্সের স্লোয়ার বলে টাইমিং গড়বড় করে হয়েছেন আউট। দলীয় ২৫ রানেই ২ উইকেট হারায় দুর্বার রাজশাহী। কিন্তু এই বিপর্যয়ের পরেই যেন ঝড় তোলা শুরু করে রাজশাহী।

আরও পড়ুনঃ   নির্বাচন উৎসবমুখর করতে কোস্ট গার্ডের ৩৫৮৫ জন সদস্যসহ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অধিনায়ক এনামুল বিজয় পেয়েছেন এবারের বিপিএলের প্রথম ফিফটি। ৪১ বলে পূরণ করেন অর্ধশতক। খানিক পরেই তাতে যোগ দেন ইয়াসির রাব্বিও। দুজনে ৮৭ বলে করেছেন ১৪০ রানের বড় জুটি। বিজয় ৬৫ রানে ফিরলেও ইয়াসির রাব্বি ছিলেন অপরাজিত। বরিশালের রিপন মন্ডলের ওপরেই ঝড় গিয়েছে বেশি। ৪ ওভারে দিয়েছেন ৫৫ রান।

বরিশালের হয়ে সূচনা ভালো হয়নি পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির। ৪ ওভারে দিয়েছেন ৩৩ রান। পাননি উইকেটের দেখা। আরেক পাকিস্তানি ফাহিম আশরাফ ৪২ রান খরচা করে অবশ্য এক উইকেট তুলে নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST