২৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কর্পোরেট অ্যামেচার টি-৪০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্র্যাক ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তি: অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএসিএ) টি-৪০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ব্যাংক ক্রিকেট দল।
দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ২০২১ সালে টি-৪০ এবং ২০২২ সালে টি-২০ সংস্করণেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্র্যাক ব্যাংক।
২৮ ডিসেম্বর ২০২৪ মিরপুরের পুলিশ স্টাফ কলেজ মাঠে আয়োজিত ফাইনালে সেনা কল্যাণ সংস্থার (এসকেএস) বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৩০১ রানের বিশাল পুঁজি সংগ্রহ করে ব্র্যাক ব্যাংক। ওপেনার ঈশান বণিক ৮৫ বলে ৯৪ এবং শাহরিয়ার ইসলাম সুমন ৪৯ বলে ৭৩ রান করেন। স্লগ ওভারে তাহিদুল ইসলাম সুমনের ২৩ বলে ৪১ এবং অমিত ঘোষের ৯ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস ব্র্যাক ব্যাংক-কে ৩০০ রানের স্কোর অতিক্রম করতে সাহায্য করে।
ব্র্যাক ব্যাংকের ৩০১ রানের জবাবে ব্যাটিং করতে নেমে সেনা কল্যাণ সংস্থা ১৫৯ রানেই অল আউট হয়ে যায়। ফলে, ১৪২ রানের বিশাল জয় পায় ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক ক্রিকেট দলের শেখ আবু সাঈদ তাঁর ৮ ওভারে মাত্র ৩২ রান দিয়ে একটি হ্যাটট্রিকসহ ৪ উইকেট তুলে নেন। দুর্দান্ত ইনিংস এবং এক উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ঈশান বণিক।
ম্যাচ শেষে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো: হাবিব উল্লাহ ব্র্যাক ব্যাংক ক্রিকেট দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক সাইফুল ইসলাম এবং কর্পোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব.)।
একটি মূল্যবোধ-ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক কর্পোরেট জগতে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যম হিসেবে খেলাধুলা ও প্রাণবন্ত সংস্কৃতির প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ।
ব্র্যাক ব্যাংক পিএলসি.:
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৬৩টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। আঠারো লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৩ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

১০

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

১১

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৩

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১৪

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৫

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৬

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৯

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST