২৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বৈধ নথি ছাড়া দিল্লিতে বসবাস, ৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৮ বাংলাদেশিকে আটক করা হয়েছে। বৈধ নথিপত্র ছাড়াই বসবাসের অভিযোগে দিল্লি পুলিশ তাদের আটক করে এবং পরে এফআরআরও অফিসের মাধ্যমে তাদের ফেরত পাঠিয়েছে।

মূলত অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের খুঁজতে সম্প্রতি মাঠে নেমেছে দিল্লি প্রশাসন। রোববার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

দিল্লি পুলিশ জানিয়েছে, কোনও বৈধ নথি ছাড়াই জাতীয় রাজধানীতে বসবাসকারী আটজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে চিহ্নিত করার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে নির্বাসিত করা হয়েছে।

রাজধানী দিল্লিতে বাংলাদেশি নাগরিকসহ অবৈধভাবে অভিবাসীদের থাকার বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগ রোধে দিল্লি পুলিশ সম্প্রতি দক্ষিণ-পশ্চিম জেলাজুড়ে পরিচয় যাচাই-বাছাইকরণ অভিযান এবং যৌথ পরিদর্শনসহ একাধিক অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুনঃ   গাজায় ইসরাইলি হামলায় নিহত ১০

ইন্ডিয়া টুডে বলছে, দক্ষিণ-পশ্চিম দিল্লি পুলিশের জারি করা এটিই প্রথম কোনও আনুষ্ঠানিক নির্বাসন আদেশ। শহরে অননুমোদিত এবং অবৈধ অভিবাসীদের শনাক্ত এবং নির্বাসনে পাঠাতে বিশেষ অভিযান শুরু করা হবে বলে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয় ঘোষণা দেওয়ার দুই সপ্তাহ পরে এই পদক্ষেপ সামনে এলো।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিশেষ করে গত আগস্টে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশি অভিবাসীদের “ব্যাপক ঢেউ” মোকাবিলায় স্থানীয় থানা এবং বিশেষ ইউনিটের কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ দলকে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালানোর জন্য এবং তথ্য সংগ্রহের জন্য মোতায়েন করা হয়েছে।

পরিচয় যাচাই-বাছাইকরণের অভিযান চলাকালীন ডোর-টু-ডোর গিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয় এবং এসময় প্রায় ৪০০ পরিবারের তথ্য যাচাই এবং তাদের নথি সংগ্রহ করা হয়েছিল। এমনকি যাচাইকরণের অংশ হিসেবে বিভিন্ন নথি পশ্চিমবঙ্গে তাদের নিজ নিজ ঠিকানায় যাচাইয়ের জন্যও পাঠানো হয়েছিল। সন্দেহভাজনদের তথ্য ম্যানুয়ালি যাচাইয়ের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে এবং তাদের পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   ইরানে সরকার পরিবর্তন কেন নয় : ট্রাম্প

অভিযানের সময় আট বাংলাদেশী নাগরিককে শনাক্ত ও গ্রেপ্তার করা হয় এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) মাধ্যমে বহিষ্কার করা হয়। নির্বাসিতদের মধ্যে বাংলাদেশি নাগরিক সামসুল শেখ স্বীকার করেছেন, ঢাকায় তার বাসা ছিল এবং ঘন বনের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর ভারতে কিছুদিন থাকার পর তিনি আবারও বাংলাদেশে ফিরে যান এবং স্ত্রী পরিনা বেগমকে তাদের ছয় সন্তানসহ ভারতে নিয়ে আসেন।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, তারা বাংলাদেশি এবং সন্দেহ এড়াতে তারা তাদের বাংলাদেশি আইডি ধ্বংস করে ফেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST