২৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

গাড়িচাপা দিয়ে ৩৫ জনকে হত্যা, চালককে মৃত্যুদণ্ড চীনে

অনলাইন ডেস্ক : ভিড়ের মধ্যে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ৩৫ জনকে হত্যার অপরাধে চালককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে চীনে। দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ঝুহাই শহরের একটি আদালত দিয়েছেন এই রায়।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম ফ্যান উইকিউ। মামলার বিবরণী থেকে জানা গেছে, গত ১১ নভেম্বর বিপজ্জনক গতিতে এবং বেপরোয়া গাড়ি চালিয়ে ঝুহাইয়ের একটি শরীর চর্চা কেন্দ্রে ঢুকে পড়েছিলেন ফ্যান উইকিউ। এতে নিহত হন ৩৫ জন এবং আহত হন আরও ৪৩ জন।

গাড়ি থামার পর চালককে গ্রেপ্তারে ছুটে যান পুলিশ সদস্যরা। কিন্তু গাড়ির কাছে গিয়ে দেখতে পান, ৬২ বছর বয়সী ফ্যান নিজেকে ছুরি দিয়ে আঘাত করছেন। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ   পাকিস্তানে পুলিশ সদরদপ্তরে জঙ্গি হামলা, ৩ পুলিশ নিহত

পরে জিজ্ঞাসাবাদে ফ্যান বলেন, গত ১১ নভেম্বর স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তার। পারিবারিক আদালতে গিয়ে এটি জানার পর ক্ষোভে-দুঃখে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি। তার সেই অবস্থারই ফলাফল এই ভয়াবহ ঘটনা।

ঝুাহাইয়ের এই ঘটনা কার্যত পুরো দেশকে চমকে দিয়েছিল। কারণ চীনের সাম্প্রতিক ইতিহাসে এর আগে জনসমাগমপূর্ণ স্থানে এমন ভয়াবহ হামলার রেকর্ড নেই।

আরও পড়ুনঃ   ‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত

ঘটনাটি এতই নাড়া দিয়েছিল যে প্রেসিডেন্ট শি জিনপিং চীনের সব প্রদেশের সরকারকে নিজ নিজ প্রদেশের নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দিয়ে চিঠি দিয়েছিলেন।হামলার এ ঘটনাটিকে পুলিশও বেশ গুরুত্ব দিয়ে নিয়েছিল, হামলার পর ২৪ ঘণ্টা পর্যন্ত এ সংক্রান্ত কোনো তথ্য পুলিশ প্রকাশ করেনি, এমনকি হতাহতের সংখ্যাও নয়। ২৪ ঘণ্টা পর ১২ নভেম্বর পুলিশ নিহত ও আহতের সংখ্যা প্রকাশ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST