৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীর সীমান্তবর্তী দূর্গম চরে ৩ কেজি হেরোইন উদ্ধার, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী গোদাগাড়ীর সীমান্তবর্তী দূর্গম চর থেকে ৩ কেজি হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সোয়া ৭ টায় গোদাগাড়ী থানার চর ভূবনপাড়া নামক এলাকায় থেকে র‌্যাব গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামি হলো, গোদাগাড়ী থানার চরভূবনপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে রাসেল (২৫)।

র‌্যাব এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী আব্দুর রহিম (৪৫), পিতা- সাহেব আলী ও রাসেল (২৫), পিতা-জিল্লুর রহমানদ্বয় নিজেদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখে অবস্থান করছে।

আরও পড়ুনঃ   বিএনপি নেতাদের মারপিট, নাটোরে সাবেক প্রতিমন্ত্রী পলকের নামে ২ মামলা

বিষয়টি জানা মাত্রই উক্ত মাদক ব্যবসায়ী রাসেল (২৫) এর বসতবাড়ীতে উপস্থিত হয়ে বসত বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ১ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে ১ জনকে হাতে নাতে আটক করে এবং উক্ত ব্যক্তিকে তার নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে সে তার উপরোল্লিখিত নাম-ঠিকানা প্রকাশ করে।

তাকে মাদকের মজুদ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় তার অপর সহযোগী মাদক ব্যবসায়ী আব্দুর রহিম (৪৫), পরস্পর যোগসাজসে ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বাড়ীর পার্শে¦ মাটির নীচে অভিনব কায়দায় পুতিয়া নিজেদের হেফাজতে রেখেছে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম (৪৫) এর বসতবাড়ীতে উপস্থিত হয়ে র‌্যাবের টিম বাড়ী ঘেরাও কালে সে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ীর পিছনের ভাঙ্গা কাঠের দরজা খুলে সীমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ১টি আম গাছের সংলগ্ন পার্শ্বে চাষকৃত মাটিতে গর্ত করে আনুমানিক ২ ফিট গভীরে অভিনব কায়দায় পোতানো অবস্থায় উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।

আরও পড়ুনঃ   বাঘায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, গ্রেফতার ১

ধৃত আসামী জানায় যে, তার বাড়ী সীমান্তবর্তী এলাকা হওয়ার সুবাদে অপর অজ্ঞাতনামা ১ জন মাদক ব্যবসায়ীসহ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। এই ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST