২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে সরকার: উপদেষ্টা আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘শুধু একটি নির্বাচন কিংবা ভোটের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি। ফ্যাসিবাদী আওয়ামী লীগের ধ্বংস করে যাওয়া দেশের সব প্রতিষ্ঠানের সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে অন্তর্বর্তী সরকার।’

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়ামে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা বলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘আন্দোলনে দুই সহস্রাধিক শহীদ এবং ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। সরকার তাঁদের পরিবারগুলোর পাশেও দাঁড়াচ্ছে। অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের সংস্কার কার্যক্রমগুলো করবে। আপনারা জানেন, অন্তর্বর্তী সরকারের গঠন করা কমিশনগুলোর তিন মাস সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলো প্রস্তাব জমা দেবে, তারপর আমরা যারা স্টেকহোল্ডার আছেন, তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সংস্কার করে নির্বাচনের দিকে যাব।’

আরও পড়ুনঃ   রাবিতে ২টি নতুন বাসের উদ্বোধন

উন্নয়ন বরাদ্দে বৈষম্য দূর করে উত্তরবঙ্গের জেলাগুলোতে বরাদ্দ বাড়ানোর কথা উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ন্যাশনাল স্ট্যান্ড অনুযায়ী অন্যান্য এলাকায় ৪০ শতাংশ পাকা রাস্তা রয়েছে। কিন্তু বালিয়াডাঙ্গী উপজেলায় ৩১ শতাংশ। এই বৈষম্য দূর করে বালিয়াডাঙ্গী উপজেলাকেও দ্রুত ন্যাশনাল স্ট্যান্ডে নিয়ে যেতে কাজ করা হবে।

সরকারের এই উপদেষ্টা শিক্ষার মানোন্নয়নে স্কুল-কলেজগুলোতে ভবন নির্মাণে গুরুত্ব আরোপের পাশাপাশি বালিয়াডাঙ্গী উপজেলায় একটি উন্নত মানের লাইব্রেরি নির্মাণের জন্য ৫০ লাখ টাকা বিশেষ বরাদ্দ ঘোষণা করেন।

বিগত সরকারের সময় যেসব জেলায় উন্নয়নে বৈষম্য করা হয়েছে, সেসব জেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ ছাড়া কিছু দীর্ঘমেয়াদি প্রকল্প শুরু করবে অন্তর্বর্তী সরকার। যাতে এই সরকারের মেয়াদ শেষ হয়ে গেলেও সাধারণ মানুষ ওই প্রকল্পগুলোর সুফল পাবে।

আরও পড়ুনঃ   মাহমুদুর রহমানের ওপর হামলা : শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিম্নমানের মালামাল সরবরাহ ও অনিয়মের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। এসব বিষয় অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। আমরা ব্যবস্থা নেব। এ ছাড়া ক্যাটাগরি পূরণ না করেও অনেক পৌরসভা হয়েছে বিগত সরকারের আমলে। এসব পৌরসভার মধ্যে কিছু বাতিল এবং কয়েকটি নতুন পৌরসভা গঠনে কাজ করছে সরকার।’

ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে এবং বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথের সঞ্চালনায় তাতে শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম ও ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাসসহ অনেকে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন নগরবাসী : রাসিক প্রশাসক

নগরীতে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ৮

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী 

ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

আরএমপি কমিশনার ও রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

১০

আইবাঁধ সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

পদ্মার চরে ডাকাতের গুলিতে দুই জেলে আহত, নিখোঁজ ১

১২

ঈদ উপহার পেল পৌর এলাকার ৪,৬২৫ পরিবার, স্বস্তি সুবিধাভোগীদের মুখে

১৩

পাটখাতকে সাত বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের : বস্ত্র ও পাটমন্ত্রী

১৪

রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৫

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার

১৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

ভূমি সেবা মেলা উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ

১৯

তানোরে এসএসসি পরীক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি ও মারপিটের ঘটনায় মামলা, ৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ

২০

Design & Developed by: BD IT HOST