৩০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রাবাস দখল শিরোনামে সংবাদ প্রকাশ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএনপি সংগঠনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও সম্মানিত ব্যক্তির চরিত্র হননের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলা সদরের নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের বোডিং মার্কেট ভবনে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন দোকান মালিকগন।

“নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস দখল বিএনপি নেতার বিরুদ্ধে” এমন সংবাদ প্রকাশ ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত হয়ে সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি ডাঃ ছালেক চৌধুরীকে জড়িয়ে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দোকান মালিকগণ।

আরও পড়ুনঃ   নগরীরতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

দোকান মালিকের পক্ষে চপল চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, গতকাল চ্যানেল একাত্তরে অবৈধভাবে বিএনপি নেতার বিরুদ্ধে নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস দখলের যে সংবাদ প্রচার হয়েছে তা ভিত্তিহীন ও মিথ্যা। আমরা প্রধান শিক্ষকের মাধ্যমে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় দোকান বরাদ্দ নিয়েছি। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির সকল কিছু এড়িয়ে গিয়ে হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীর নামে মিথ্যাচার করেছেন। যা কোন গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার

আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন ধরে ভবনটি পড়ে ছিল। এখন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আমরা দোকান ঘর বরাদ্দ নিয়েছি। কিন্তু তিনি (প্রধান শিক্ষক) কিভাবে এ ধরনের মন্তব্য করলেন তা আমাদের বোধগম্য হচ্ছে না। অথচ তাঁর ছেলের নামে দুটি ও কর্মচারীর নামে একটি দোকান ঘর বরাদ্দ নিয়েছেন।

এ সময় আরও বক্তব্য রাখেন আব্দুল গনি, আব্দুর রশিদ, আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।

প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির মুঠোফোনে বলেন, প্রকাশিত সংবাদ সঠিক নয়। সরকার পরিবর্তনের পর তৎকালীন ইউএনওর কাছে আলোচনা ও বিধি অনুযায়ী ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST