২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চিকিৎসকদের বড় ভূমিকা পালন করতে হবে

অনলাইন ডেস্ক : সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ায় চিকিৎসক সমাজকে অগ্রণী ভূমিকা রাখার মাধ্যমে জাতিকে পথ দেখানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখতে চাই, সেটি গড়তে চিকিৎসকদের বড় ভূমিকা পালন করতে হবে। চিকিৎসকদের একার পক্ষে হয়ত মানবিক দেশ গড়া সম্ভব নয়, তবে তাদেরকে সামনে থেকে পথ দেখাতে হবে। এজন্য স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে আরও বেশি মানবিক হতে হবে।

বুধবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ চৈন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের অতি প্রয়োজনীয় সময়ে চিকিৎসকরা ভূমিকা রাখেন বলে পশ্চিমা সমাজে গডের (সৃষ্টিকর্তা) পরে জায়গা দেওয়া হয়। আমরা মনে করি, কাঙ্ক্ষিত দেশ গড়ার কাজে অন্যদের চেয়ে চিকিৎসকদের দায়িত্ব অনেক বেশি। সেবার মাধ্যমে সেটি করতে হবে। মানুষের সেবার মাধ্যমে আল্লাহকে পাওয়া সহজ হয়। এর মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এক্ষেত্রে এনডিএফের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন আসবে এটা আমার বিশ্বাস।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জাতীয় পার্টির অফিসে হামলা ও অগ্নিসংযোগ

জামায়াত আমির বলেন, আমাদের স্মার্ট সার্ভিস উপহার দিতে হবে সেবা প্রত্যাশীদের যথাযথ সম্মান দিতে হবে। মনে রাখতে হবে, আপনার-আমার আজকের এ অবস্থানে আসার পেছনে শুধু বাবার টাকাই নয়, খেটে খাওয়া দরিদ্র মানুষেরও টাকা রয়েছে। রাষ্ট্রের ট্যাক্সের টাকা ধনী-গরিব সব একসঙ্গে রাখা হয়, প্রতিটি অকাঠামোর ইট-পাথরে খেটে খাওয়া মানুষের ঘাম লেগে আছে। এজন্য একটা মানবিক দেশ গড়তে চাই আমরা। যেখানে পথ দেখাতে হবে চিকিৎসকদের।

আরও পড়ুনঃ   জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন

তিনি আরও বলেন, চিকিৎসকদের জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠ হতে হবে, এজন্য বেশি বেশি পড়াশোনা ও কঠোর পরিশ্রমী হতে হবে। এ চিকিৎসকদের মধ্য থেকেই আবার কিছু মানুষকে গবেষণায় আত্মনিয়োগ করতে হবে। দুর্ভাগ্যক্রমে রাষ্ট্রের পক্ষ থেকে এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু চিকিৎসা সেবায় গবেষণার কোনো বিকল্প নেই।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলোসহ সবার মধ্যে বৈষম্য দূর করতে হবে। চিকিৎসকদের প্রতি দেশের জনগণের যে প্রত্যাশা, তা পূরণে কাজ করতে হবে। সেইসঙ্গে চিকিৎসকদের নিজেদের মেধার সর্বোচ্চ দিয়ে, বিগত সরকারের ধসে যাওয়া চিকিৎসাব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে হবে।

দেশে চিকিৎসা এগিয়ে গেলেও ওষুধের কাঁচামালে এখনও আমদানি নির্ভরশীল। এক্ষেত্রে সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানান জামায়াত আমির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST