৩০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জাতীয় পার্টির অফিসে হামলা ও অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর নগরীর গণপাড়া এলাকায় শুক্রবার গভীর রাতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার সূত্রপাত হয় ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে বিক্ষোভ মিছিল থেকে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে সাহেববাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

এনসিপির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলীর ডাকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন। মিছিলে তারা নানা ধরনের স্লোগান দেন, যেমন– ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’।

আরও পড়ুনঃ   তানোর মুন্ডুমালায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মিছিল শেষে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তারা সেনাবাহিনী ও স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর সমালোচনা করেন এবং দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

মিছিল সাহেববাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণপাড়া মোড়ে পৌঁছালে কয়েকজন কর্মী জাতীয় পার্টির রাজশাহী জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়ে দরজা ও কক্ষে ভাঙচুর করেন। ভেতরের আসবাবপত্র ও ছবি রাস্তায় এনে আগুন ধরানো হয়।

আরও পড়ুনঃ   বিএনপিতে যোগ দিচ্ছেন রাশেদ খাঁন

এ বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগরে আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন বলেন, জোর করে রাজনীতি করা যায় না। আমরা অপরাধ করলে দেশের আইন অনুযায়ী আমাদের শাস্তি হোক। এই ঘটনায় আমরা চরমভাবে মর্মাহত। এমন ঘটনা আসলে কারও কাম্য নয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশ পৌঁছানোর আগেই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে এবং অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST