২৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাঁথিয়ায় শহীদ হওয়ার ১৪০ দিন পর মরদেহ উত্তোলন

পাবনা প্রতিনিধি: জুলাই-আগস্টে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে শহীদ হওয়ার ১৪০ দিন পর ময়নাতদন্তের জন্য পাবনার সাঁথিয়ায় জুলকার নাইন (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উত্তোলন করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জোরগাছা স্বরূপ পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হয় জুলকার নাইন। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তের জন্য শহীদ জুলকারের মরদেহ উত্তোলন করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   তানোরে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

উল্লেখ্য, সাঁথিয়া উপজেলার নন্দনপুরের স্বরূপ গ্রামের আব্দুল হাই আলহাদীর ছেলে জুলকার নাইন ঢাকার সাভারের পলাশবাড়ী জে এল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজে ১০ শ্রেণির ছাত্র ছিল। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে আশুলিয়া থানার বাইপাইল পলাশবাড়ীতে আনন্দ মিছিল বের করা হয়। পরে বিকেল ৫টার দিকে সেই মিছিলে গুলি করে আইনশৃঙ্খলাবাহিনী। সেই গুলিতে শহীদ হয় জুলকার নাইন। ওই দিন রাতেই তার মরদেহ সাঁথিয়ায় নিজ বাড়িতে আনা হয়। পরেরদিন ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ সাঁথিয়ার স্বরূপে নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১০

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১১

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৩

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৪

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৫

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৬

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৭

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৮

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

২০

Design & Developed by: BD IT HOST