২৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় নগর জামায়াতে আমিরসহ আহত তিন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলীসহ তিনজন আহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার সড়ক বিভাজকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড়ের এ দুর্ঘটনায় প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

আহত অপর দুজন হলেন- রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলীর সঙ্গী মো. আশাউদদৌলা ও গাড়িচালক রোকন উদ্দিন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুনঃ   নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন জানান, সোমবার সকালে ড. কেরামত আলী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তিনি এখন বাসায় আছেন। তবে অন্য দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

আশরাফুল আলম ইমন আরও জানান, চাঁপাইনবাবগঞ্জে সাংগঠনিক কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন ড. কেরামত আলী। পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কেরামত আলীর শরীরের কয়েকটি স্থানে জখম হয়েছে। এছাড়া তিনি বুকে ও পিঠে আঘাত পেয়েছেন।

আরও পড়ুনঃ   রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, প্রাইভেটকারের গতি একটু বেশি ছিল। রাতে কুয়াশাও পড়েছিল। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়িটি উদ্ধার করে রাজপাড়া থানা হেফাজতে রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST