২২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়ের জন্য কেমন পাত্র চান, জানালেন রাশমিকা

অনলাইন ডেস্ক : দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। কেবল অভিনয় জীবনই নয়, বারবারই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তার ব্যক্তিগত তথা প্রেমজীবনও।

বহু দিন ধরেই বিনোদন পাড়ায় তার প্রেম নিয়ে গুঞ্জন শোনা যায়। কিন্তু এখনো মুখে কুলুপ এঁটে রেখেছেন সে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের জন্য কেমন পাত্র চান—তা জানিয়েছেন রাশমিকা।

নায়িকা বলেন, আমার জন্য সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান। একে অপরকে সম্মান করা, যত্ন করা, পাশে থাকা— সম্পর্কের সমীকরণ এতেই মজবুত হয়ে ওঠে।

আরও পড়ুনঃ   এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

তিনি আরও বলেন, আমার সঙ্গী যে হবে, সে যেন আমায় খুব ভালোবাসে, আমার যত্ন করে। একজন ভালো হৃদয়ের মানুষ হয়। আমি ওই রকমই, তাই আমার সঙ্গীকেও এমনই হতে হবে। আমার মনে হয়, আমি যে রকম সঙ্গী ঠিক তার উল্টো হলে আমাদের সম্পর্ক বেশি দিন টিকবে না।

রাশমিকা মনে করেন, প্রেমের সম্পর্কে বন্ধুত্ব থাকাটাও জরুরি। সঙ্গী এমন বন্ধু হবে যে ভালো দিনেও আপনার পাশে থাকবে, আবার খারাপ দিনেও আপনার হাত শক্ত করে ধরে রাখবে।

আরও পড়ুনঃ   ভূমিকম্পের কাঁপন তারকা অঙ্গনে, দেশবাসীর জন্য প্রার্থনা

অভিনেত্রীর প্রথম বিয়ে খুব বেশি দিন টেকেনি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীত গোবিন্দম’ সিনেমাতে বিজয়ের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা। ছবি মুক্তি পাওয়ার পর বিজয় এবং রাশমিকার সম্পর্কের রসায়ন মনে ধরে যায় দর্শকের। অনেকেই মনে করেন, বিজয়ের সঙ্গে সম্পর্ক গাঢ় হওয়ার কারণেই নাকি বিয়ে ভেঙে দেন রাশমিকা। তবে সম্পর্ক নিয়ে রাশমিকা এবং রক্ষিত কেউই মুখ খোলেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক : তথ্যমন্ত্রী

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

১০

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

১১

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৪

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৫

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১৬

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৭

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৮

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৯

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST