২২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন মুস্তাফিজের সাবেক সতীর্থ

অনলাইন ডেস্ক : সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। সেই আসরে একই দলের হয়ে খেলেছিলেন সামির রিজভি। এই মিডল অর্ডার ব্যাটার ভারতের অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফির ম্যাচে রেকর্ড গড়ে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন।

ত্রিপুরার বিপক্ষে ৯৭ বলে অপরাজিত ২০১ রান করেছেন উত্তর প্রদেশের অধিনায়ক। এই ইনিংস খেলার পথে ২০টি ছক্কা ও ১৩টি চার মেরেছেন রিজভি। ৯৭ বলে ডাবল সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন তিনি। যা ভারতের অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফির ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ড।

আরও পড়ুনঃ   ইতিহাস গড়ার ম্যাচে রিয়ালকে দুশ্চিন্তায় ভোগালেন এমবাপে

এই ম্যাচটি লিস্ট ‘এ’ ক্রিকেটের অন্তর্ভুক্ত নয়। এই টুর্নামেন্ট লিস্ট ‘এ’ ক্রিকেটের স্বীকৃতি পেলে এটিই হতো লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড নিউ জিল্যান্ডের চ্যাড বোয়েসের। ফোর্ড ট্রফিতে গত অক্টোবরে ক্যান্টারবুরির হয়ে ওটাগোর বিপক্ষে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেন তিনি। ভেঙে দেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ভারতের নারায়ন জাগাদিসানের ১১৪ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড।

আরও পড়ুনঃ   জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার

গত মাসে অনুষ্ঠিত ২০২৫ আইপিএলের মেগা নিলামে তাকে পেতে খুব একটা আগ্রহ দেখা যায়নি ফ্র্যাঞ্চাইজিদের। আগেরবার প্রায় সাড়ে আট কোটিতে দল পাওয়া ব্যাটসম্যানকে এবার স্রেফ ৯৫ লাখ রুপিতেই পেয়ে যায় দিল্লি ক্যাপিটালস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST