১১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ার ম্যাচে রিয়ালকে দুশ্চিন্তায় ভোগালেন এমবাপে

অনলাইন ডেস্ক : আতালান্টার বিপক্ষে রিয়াল মাদ্রিদের মাস্ট-উইন ম্যাচ। রিয়ালের সাম্প্রতিক ছন্দটা সুবিধার না, তাই জয় ছাড়া কিছু ভাবার অবকাশ ছিল না তাদের সামনে। বাচা-মরার এই ম্যাচে রিয়ালের ত্রাতা হয়ে এলেন এমন একজন, যাকে নিয়ে সম্প্রতি সমালোচনাই হয়েছে সবচেয়ে বেশি। কিলিয়ান এমবাপে আতালান্টার বিপক্ষে এনে দিলেন লিড।

তবে ভালো শুরুর আভাস দিয়েও এমবাপে খেলতে পারলেন কেবল ৩৫ মিনিট। চোটের কারণে তাকে তুলে নিতে বাধ্য হন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, বাঁ ঊরুতে অস্বস্তি বোধ করছিলেন এমবাপে। ধারণা করা হচ্ছে মাংসপেশিতে টান খেয়েছিলেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার।

আরও পড়ুনঃ   ছাত্রলীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন

যদিও মূল ঘটনা জানা যাবে, আজ তার পরীক্ষা করার পরেই। যদিও কোচ আনচেলত্তির ভাষ্য, খুব জটিল অবস্থায় নেই তিনি, ‘(এমবাপের) টান লেগেছে। দেখে মারাত্মক কিছু মনে হয়নি, তবে আমি বলতে পারব না। দেখা যাক, আগামীকাল (পরীক্ষায়) কী হয়। সে দৌড়াতে পারছিল না। অস্বস্তি বোধ করছিল। তাই বাধ্য হয়েই তাকে তুলে নিতে হয়েছে।’

অবশ্য, মাঠে এমবাপে যতক্ষণ ছিলেন, তার মাঝেই করে ফেলেছিলেন ইতিহাস। ১০ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে বক্সের ভেতরে বল দখলে নিয়ে এমবাপের গোল। এই গোলের সুবাদেই চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির পর সবচেয়ে কম বয়সে ৫০ গোল পূরণ করেছেন তিনি।

আরও পড়ুনঃ   ‘পুলিশের ঘুষ বাণিজ্য ও চাঁদাবাজি থেকে বেরিয়ে এসে জনকল্যাণে কাজ করতে হবে’

৫০তম গোলটি এমবাপে করেছেন ২৫ বছর ১১ মাস ২০ দিন বয়সে। সর্বকনিষ্ঠের রেকর্ড মেসির, সেটা ২৪ বছর ২৮৪ দিন বয়সে। ২৮ বছর ২ মাস ৭ দিন বয়সে ৫০ গোল করে এত দিন দ্বিতীয় সর্বকনিষ্ঠের জায়গাটা দখলে রেখেছিলেন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো।

চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ৭৯ ম্যাচে ৫০ গোল হয়ে গেল এমবাপে। সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ৫০ গোলের তালিকায় ফ্রেঞ্চ তারকা এখন চতুর্থ স্থানে। এই তালিকায় প্রথম তিনজন- রুড ভ্যান নিস্টলরয় (৬২), লিওনেল মেসি (৬৬) এবং রবার্ট লেভানডফস্কি (৭২)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১০

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১১

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১২

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৩

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৫

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৭

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৮

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST