২১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সেনাবাহিনী প্রধান পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : টানা ১৪ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছেন ৪৫ হাজারেরও বেশি মানুষ। তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি দেশটি।

এছাড়া গত বছর হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতার বিষয়েও আছে ক্ষোভ, আলোচনা-সমালোচনা। এমন অবস্থায় আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ পদত্যাগ করতে পারেন ইসরায়েলের সেনাবাহিনী প্রধান হারজি হালেভি।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম এমন খবরই সামনে এনেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

শুক্রবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবানীর চিফ অব জেনারেল স্টাফ হারজি হালেভি ফেব্রুয়ারির শেষ নাগাদ তার পদ থেকে সরে যেতে পারেন।

ইসরায়েলি সংবাদপত্র মারিভ নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি রাজনৈতিক নেতার উদ্ধৃতি দিয়ে বলেছে, “৭ অক্টোবরের হামলার সেই ঘটনার তদন্ত শেষ হওয়ার এক মাস পর হার্জি হালেভি ফেব্রুয়ারির শেষ নাগাদ তার পদ থেকে অবসর নেবেন বলে অনুমান করা হচ্ছে।”

এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা করেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা উপত্যকার আশপাশের অঞ্চলগুলোতে যে নজিরবিহীন আক্রমণ করেছিল সেগুলোর তদন্ত অবশ্যই জানুয়ারির শেষের মধ্যে শেষ করতে হবে।

আরও পড়ুনঃ   ট্রাম্পের হুমকি, গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের কথা ভাবছে ফ্রান্স

কাটজ ইসরায়েলি চিফ অব স্টাফকে জানিয়েছিলেন, তদন্তের ফলাফলগুলো সরবরাহ না হওয়া পর্যন্ত কোনও নতুন জেনারেল নিয়োগ করা হবে না। কাটজের নির্দেশনার আলোকে সংবাদপত্র মারিভ ইঙ্গিত দিয়েছে, এই সময়সীমা হালেভির পদত্যাগ ত্বরান্বিত করতে পারে।

ইসরায়েলি এই সংবাদপত্রটি দেশটির সম্প্রচারকারী চ্যানেল ১২-এর একটি পূর্ববর্তী প্রতিবেদনও উল্লেখ করেছে, যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে— হালেভি অবসর নেওয়ার আগে দুটি লক্ষ্য নির্ধারণ করেছিলেন। আর তা হলো: লেবাননে যুদ্ধের অবসান এবং গত বছরের ৭ অক্টোবরের হামলার তদন্তের ফলাফল সামরিক ও জনসাধারণের কাছে উপস্থাপন করা।

আনাদোলু বলছে, ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে সাম্প্রতিক আলোচনা থেকে বোঝা যাচ্ছে— ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বর্তমান মহাপরিচালক জামির বর্তমান সেনাপ্রধান হারজি হালেভির স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাব্য প্রার্থী।

অবশ্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইসরায়েলি সামরিক বাহিনী উভয়ই গণমাধ্যমের এই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে: “হালেভির পদত্যাগের বিষয়ে বাহিনীর চিফ অব স্টাফ এবং প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে কোনও চুক্তি নেই।”

আরও পড়ুনঃ   আলোচনার জন্যে তুরস্কে হামাস নেতা ইসমাইল হানিয়েহ

এছাড়া মারিভের রিপোর্টের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও দেননি হারজি হালেভি বা জামির।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৫ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

এমন অবস্থায় গত মাসে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১১

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১২

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৪

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৫

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৬

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৭

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৮

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST