২০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তাবলিগের সমাধান নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

অনলাইন ডেস্ক : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানিয়েছেন, দীনের কাজে বিভক্তির কারণ হচ্ছে হক ও সঠিক পথ ছেড়ে বিচ্যুত ব্যক্তির অনুসরণ করা। এ বিভক্তি দূর করে একতাবদ্ধ হওয়ার একমাত্র সমাধান হচ্ছে সে পথ ছেড়ে হকের পথে ফিরে আসা।

শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার বয়ানে এ কথা বলেন তিনি।

খতিব বলেন, ‘ওলামায়ে কেরামের পরামর্শ ও নির্দেশনা মেনে কাজ করা। এজন্য আমাদেরকে মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, যেন আল্লাহ আমাদের অন্তরগুলোকে হক কবুল করার জন্য প্রস্তুত করে দেন।

আরও পড়ুনঃ   শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

মুফতি আবদুল মালেক বলেন, ‘যারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা আবশ্যক। যেকোনো অপরাধই জুলুম তবুও মহান আল্লাহ বিশেষভাবে জুলুমের উল্লেখ করে বলেছেন,

তোমরা অপরাধ এবং জুলুমের পক্ষে সহযোগিতা করো না।

জালেমদেরকে সমর্থন ও সহযোগিতা করা জায়েজ নেই। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা আবশ্যক।’

তিনি আরও বলেন, ‘দেশের বিরুদ্ধে যখন শত্রুর ষড়যন্ত্র বেড়ে যায়, তখন বিভিন্ন পরিভাষার ব্যবহার বেড়ে যায়। এগুলো সঠিক অর্থে ব্যবহার না করলে অনেক ক্ষেত্রে ঈমানের পরিপন্থি হয়ে যাবে। এর মধ্যে অন্যতম হচ্ছে ‘আন্ত:ধর্মীয় সম্প্রতি ও ঐক্য’ পরিভাষা। এ কথার সঠিক অর্থ হচ্ছে- দেশের সব নাগরিক ইনসাফের সঙ্গে জুলুমের বিরুদ্ধে শান্তিপ্রিয়ভাবে সহাবস্থান করা।’

আরও পড়ুনঃ   সিরিজসেরার টাকা কেন নিহত রিকশাচালকের পরিবারকে দেবেন মিরাজ

সবশেষে খতিব বলেন, ‘নিজের জন্য, দেশের শান্তি সমৃদ্ধি ও উন্নতির জন্য আমাদের দোয়া করতে হবে । এ দেশের নাগরিক হিসেবে আমাদের উপর এটি দেশের হক। পাশাপাশি মুসলিম উম্মার জন্য বিশেষত সিরিয়া ও ফিলিস্তিনের জন্য দোয়া করবো ইনশাল্লাহ।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST