১৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু

স্টাফ রিপোর্টার : ‘তথ্যই শক্তি, জানবো-জানাবো, দুর্নীতি রুখবো’- এস্লোগানকে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে দুইদিনব্যাপী তথ্য মেলা। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ আয়োজনে আজ বুধবার (১৮ ডিসেম্বর) রাজশাহী কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সনাকের সভাপতিপ্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার। অতিথি ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী প্রমূখ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে দুই দিনব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলা শুরু রোববার

পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, অবাধ তথ্য প্রবাহ সমাজ ও রাষ্ট্রে দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। তথ্য অধিকার আইন নাগরিকদেরকে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই সরকারি প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় তথ্য প্রাপ্তিতে সহায়তা করছে। এতে সরকারি প্রতিষ্ঠানের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

পুলিশ কমিশনার আরও বলেন, প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে একজন তথ্য প্রদানকারী কর্মকর্তা রয়েছেন যিনি প্রযোজ্য ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতেনির্ধারিত ফি গ্রহণপূর্বক নাগরিকদেরকে চাহিত তথ্য প্রদান করেন। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে কিছু প্রতিষ্ঠানের তথ্য প্রদানে প্রতিবন্ধকতা থাকলেও অন্যান্য প্রতিষ্ঠানগুলো থেকে নাগরিকরা তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য পেয়ে থাকেন। এসময় তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দেশে সুশাসন নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি নয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মেলায় অংশগ্রহণকারী প্রায় অর্ধশতসরকারি-বেসরকারি দপ্তর তাদের প্রতিষ্ঠানের সেবা বিষয়ে নাগরিকদের অবহিত করেন।প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মেলার সকল স্টল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় বিপুলসংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST