১৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সেঞ্চুরির পর জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বিজয়

অনলাইন ডেস্ক : চলমান এনসিএল টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন এনামুল হক বিজয়। আজ (মঙ্গলবার) খুলনা বিভাগের হয়ে ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন এই ওপেনার। ১০১ রানের ইনিংস খেলার পর দলের প্রতিনিধি হয়ে তিনি সংবাদ সম্মেলনে আসেন। এ সময় জাতীয় দলে ফেরা প্রসঙ্গে প্রশ্ন হয় বিজয়কে।

জবাবে ডানহাতি এই ব্যাটার বলেন, ‘দেখুন চ্যালেঞ্জ একটা আছে খেলোয়াড়ের হিসেবে খেলোয়াড়ের, আরেকটা থাকে নিজের ওপর। আমার উন্নতি হচ্ছে কি না, দলে অবদান রাখতে পারছি কিনা, যখন আমার যে ভূমিকা থাকে সেটা পালন করতে পারছি কি না এসব খুব গুরুত্বপূর্ণ। অন্যথায় আমি চিন্তা করি ওর জায়গায় আমি খেলব বা… আমি যদি এখানে ভালো করতে থাকি আমার টিম ম্যানেজমেন্টও কিন্তু বলবে এই খেলোয়াড় ভালো খেলছে, আপনি কেন জাতীয় দলে নিচ্ছেন না।’

আরও পড়ুনঃ   ওমানের অর্থনীতিতে অবদান রাখছে বাংলাদেশি জনশক্তি: প্রধানমন্ত্রী

ভালো ব্যাটিং করলেও জাতীয় দলে ফেরার চ্যালেঞ্জ জানালেন বিজয়, ‘আমি যদি ভালো খেলি নির্বাচকরা দেখবে, সবাই দেখবে এই খেলোয়াড়টা ভালো আছে দলের জন্য কাজে লাগবে। অনেক সময় অনেক জায়গার খেলোয়াড় ভালো খেলে, কিন্তু তার জায়গায় ইতোমধ্যে খেলোয়াড় থাকে হয়তো সেও ভালো খেলছে। সে কারণে সুযোগ পায় না। সেটাও বুঝতে হবে। আমার কাছে মনে হয় দলের যখন প্রয়োজন হবে, দল যদি চায় এই খেলোয়াড়কে দরকার, এই ভূমিকা পালন করবে তাহলে সে সুযোগ পাবে। সেটা আমার ক্ষেত্রেও হতে পারে, যে কারও ক্ষেত্রেও হতে পারে।’

সেঞ্চুরির পেলেও নিজের ব্যাটিং ভালো হয়েছে বলে মনে করেন না ৩২ বছর বয়সী এই ক্রিকেটার, ‘আমি খুব ভালো ব্যাটিং করেছি তা না। আমার কাছে মনে হয়েছে আমি খুব চেষ্টা করেছি মারার, রান বের করার। আসলে আমি পারছিলাম না, খুবই চেষ্টা করছিলাম। যখন ১৬ ওভার পর্যন্ত ধারাবাহিকভাবে চেষ্টা করেছি মারার, কিন্তু হচ্ছিল না ব্যাটে-বলে। এরপর মোমেন্টাম পেলাম, কিছু বল ব্যাটে লাগল এবং যখন স্কোরবোর্ডে দেখলাম ৮৮ রান, তখন মনে হয়েছে এক ওভার বাকি আছে দুইটা বাউন্ডারি হলে সেঞ্চুরি সম্ভব। তার আগপর্যন্ত আমি একবারও মনে করিনি যে আমি খুব ভালো ব্যাটিং করছি।’

আরও পড়ুনঃ   ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০

প্রসঙ্গত, ৬৭ বলে ১০১ রান করা বিজয়ের ব্যাটে ভর করে ১৮০ রানের পুঁজি গড়ে খুলনা। বিপরীতে নির্ধারিত ওভার শেষে ঢাকা বিভাগ সর্বসাকুল্যে ১৫৯ রান তুলতে সক্ষম হয়। ফলে খুলনা জয় পেয়েছে ২১ রানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাবি মেডিকেলে তালা দিয়েছে শিক্ষার্থীরা

১০

উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েট উপাচার্য

১১

ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

১২

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

১৪

রাজশাহীর মীরেরচক জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

১৫

পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা

১৬

নগরীরতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

১৭

তানোরে তিন কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বসছে ১০৬৯ শিক্ষার্থী

১৮

পুঠিয়ায় তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা করায়, ছাত্রদল নেতা দিলেন মুসলেকা

১৯

শিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST