১৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুথিদের

অনলাইন ডেস্ক : দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হুথি। গোষ্ঠীটি জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এই হামলা চালিয়েছে তারা।

তবে ইসরায়েলের দাবি, ইয়েমেন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে প্রবেশের আগেই আটকে দিয়েছে তারা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইয়েমেনের হুথি গোষ্ঠী জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, “প্যালেস্টাইন ২” নামে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সোমবারের এই হামলাটি পরিচালিত হয়েছিল।

হুথিরা বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এই আক্রমণটি চালানো হয়েছে, যেখানে ইসরায়েল এক বছরেরও বেশি সময় ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং ৪৫ হাজারেরও বেশি লোককে হত্যা করেছে।

আরও পড়ুনঃ   জাপানে ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা

তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে প্রবেশের আগেই আটকে দেওয়া হয়েছে। একজন মুখপাত্র জানিয়েছেন, “ইন্টারসেপশনের পর ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ার আশঙ্কায় এ সংক্রান্ত সতর্কতাও সক্রিয় করা হয়েছিল।”

ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা হুথিদের এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের বৃহত্তম শহর তেল আবিবজুড়ে সাইরেন বেজে ওঠে।

অবশ্য হুথিরা নিজেদেরকে ইয়েমেনের সরকারি সামরিক বাহিনী হিসাবে উপস্থাপন করে থাকে এবং হামলার বিষয়ে আরও বিশদ বিবরণ প্রদান না করেই অপারেশনটি “সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে” বলেও উল্লেখ করেছে।

এর আগে চলতি বছরের মার্চে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছিল ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হুথি। সেসময় গোষ্ঠীটি জানিয়েছিল, ঘণ্টায় সর্বোচ্চ ৯ হাজার ৮০০ কিলোমিটার গতিতে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি সলিড-জ্বালানিচালিত।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে পশ্চিমা বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আসছে হুথিরা। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সেসময় থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরের বাব আল মান্দাব এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে গোষ্ঠীটি।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার মৃত্যুতে রাহুল গান্ধীর গভীর শোক

প্রথম পর্যায়ে কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোতেই আক্রমণ চালানো হচ্ছিল। কিন্তু ডিসেম্বরে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ বাহিনী হুথিদের লক্ষ্য করে বিমান অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের পাশাপাশি এই দুই দেশের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতেও হামলা চালানো শুরু করে হুথিরা।

অবশ্য গত সেপ্টেম্বরে ইসরায়েলকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুথিরা। সেসময় ইসরায়েলে আঘাত হানার আগে ক্ষেপণাস্ত্রটি ২ হাজার ৪০ কিলোমিটার পথ পাড়ি দেয় এবং ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলে পৌঁছাতে ক্ষেপণাস্ত্রটির সময় লেগেছিল মাত্র সাড়ে ১১ মিনিট।

এই ক্ষেপণাস্ত্র আসার খবরে সেসময় ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ২০ লাখ ইসরায়েলি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন। দখলদার ইসরায়েলের এত মানুষ এর আগে কখনও একসঙ্গে আশ্রয় কেন্দ্রে যাননি।

সেই ঘটনার তিন মাস পর আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হুথি বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST