১৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রফিকের ঝোড়ো ব্যাটিংয়ে নান্নু-রাজ্জাকদের হার

অনলাইন ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সাবেক ক্রিকেটারদের প্রীতি ক্রিকেট ম্যাচে বড় জয় পেয়েছে শহীদ জুয়েল একাদশ। দেশের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিকের ঝোড়ো ৫৮ রানের সুবাদে ৯ উইকেটে জিতেছে খালেদ মাসুদ পাইলটের দলটি। ম্যাচে আগে ব্যাট করা মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন শহীদ মুশতাক একাদশ নির্ধারিত ১৫ ওভারে ১২৯ রান সংগ্রহ করেছিল।

স্বীকৃত স্পিনার হলেও রফিক আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারেও কব্জির জোরে বাউন্ডারি হাঁকানোর নজির দেখিয়েছেন। এবার সাবেকদের টুর্নামেন্টেও তিনি ব্যাট হাতে তুললেন ঝড়। শহীদ মুশতাক একাদশের দেওয়া লক্ষ্য তাড়ায় আজ (সোমবার) ওপেনিংয়ে নেমেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হয়ে ফেরার আগে ১৬১.১১ স্ট্রাইকরেটে মাত্র ৩৬ বলে খেললেন ৫৮ রানের ইনিংস।

আরও পড়ুনঃ   দেনমোহরের টাকা পেয়েই তালাকের নোটিশ পাঠালেন নারী

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী জুটিতে রফিক ও এহসানুল হক মিলে শতরানের জুটি গড়ে শহীদ জুয়েল একাদশের জয়ের ভিত গড়ে দেন। রফিক ৬টি চার ও ২টি ছক্কায় ফিফটি হাঁকিয়ে ফিরলেও, দলের জয় নিশ্চিত করে এহসান অপরাজিত ছিলেন ৪৩ রানে। আরেক অপরাজিত ব্যাটার ও বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান শাহরিয়ার নাফিস করেন ১৬ রান। ফলে ৪ বল হাতে রেখেই শহীদ জুয়েল একাদশের জয় নিশ্চিত হয়ে যায়।

এর আগে নান্নুর দলকে মেহরাব হোসেন অপি ও হান্নান সরকার ভালো শুরু এনে দেন। ওপেনিং জুটিতে ৫০ রান হওয়ার আগেই অপি ১৪ রানে ফেরেন ফয়সাল হোসেন ডিকেন্সের বলে। আরেক ওপেনার ও বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকার আউট হয়েছেন ২৫ রানে। পরবর্তীতে মিনহাজুল আবেদিন নান্নু ১২, রাজ্জাক ১৫, হাসানুজ্জামান ১৯, মুশফিকুর ১০ এবং হাসিবুল হাসান শান্ত ১২ রান করেছেন। ১৫ ওভারের ম্যাচে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে শহীদ মুশতাক একাদশ।

আরও পড়ুনঃ   বিপিএলে ক্রিকেটারদের ‘চেক বাউন্স’ প্রসঙ্গে যা বলছে বিসিবি

বিপরীতে জুয়েল একাদশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন তালহা জুবায়ের ও রফিক। ফিফটির সঙ্গে ২টি উইকেট শিকার করে অলরাউন্ড নৈপুণ্য দেখানো রফিক ম্যাচসেরা হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান

হরমুজ প্রণালিতে তিন কার্গো জাহাজে হামলা

বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

রাসিক কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

বেনাপোল বন্দর দিয়ে ৫ হাজার টন চাল আমদানি

ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন এমপি, খেলেন সাধারণ রোগীদের খাবার

১০

বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১১

নগরীতে ডিবি ও র‌্যাবের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ

১৩

রাজশাহীতে ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

১৪

শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

১৫

হাইপারসনিকসহ চার ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

১৬

বিগত ১৬ বছর দেশে বিরোধী দল বলে কোনো কিছু ছিল না : রাজশাহীতে নাহিদ ইসলাম

১৭

এ্যাডভোকেট বার এসোসিয়েশন সকল উন্নয়নে কাজ করা হবে : এমপি মিলন

১৮

দুর্গাপুরে কৃষিজমির টপসয়েল রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৯

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST