১৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দিয়ে যা বললেন শেখ মেহেদী

অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর টি-টোয়েন্টিতে শুরুটা বেশ দারুণভাবেই করল টাইগাররা। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ।

সেইন্ট ভিনসেন্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৬ রানের পুঁজি গড়েছিল বাংলাদেশ। খুব আহামরি বড় টার্গেট ছিল না। এরপরও ম্যাচটা যে জিততে পারে, সেই সুর বেঁধে দিয়েছিল শেখ মেহেদী হাসানের দুর্দান্ত বোলিং। দারুণ স্পেলে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। ম্যাচসেরাও হলেন মেহেদীই।

আরও পড়ুনঃ   সিলেটকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক চিটাগাং কিংসের

ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মেহেদী জানান নতুন বলে বল করা নিয়ে অভিজ্ঞতার কথা, ‘নতুন বলে তো সবসময়ই বল করে থাকি। নরমালি যে প্রসেসে এগোচ্ছিলাম সেভাবেই বল করেছি। ওদের ডান হাতি ব্যাটসম্যান ছিল আমার লক্ষ্য ছিল ওদের যাতে সহজেই শর্ট খেলতে না দিতে পারি। ওরা তো আসলে শক্তিশালী, ওদের আসলে প্ল্যান করে বল করছি। আল্লাহর রহমতে সফল হয়েছি।’

সামনে ভালো করতে প্রস্তুত আছেন জানালেন মেহেদী, ‘হ্যাঁ অবশ্যই দেখেন টেস্টে আমরা ভালো শেষ করছি। ওয়ানডেতে ভালো শুরু করেছিলাম তবে শেষটা ভালো করতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকে আমরা বিজয়ের মাসে টি-টোয়েন্টিটা ভালো দিয়ে শুরু করলাম। ইনশাল্লাহ সামনে আরো দুইটা ম্যাচ আছে, তার জন্য আমরা যা কিছু করার প্রস্তুত আছি।’

আরও পড়ুনঃ   স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শেষ ওভারে হাসান মাহমুদের বোলিং নিয়ে মেহেদী বললেন, ‘হাসান প্রমাণ করছে আবারও নিজেকে। আমার মনে আছে আয়ারল্যান্ডে একটা সিরিজে হাসান ডেথ ওভারে একটা ম্যাচ জিতিয়েছিল আমাদের। আজও ভেতরে ফিলিংসটা চলে এসেছিল হাসান পারবে। হাসানের বিশ্বাস ছিল কি না জানিনা আমার নিজের ভেতরে বিশ্বাস ছিল যে হাসান শেষ করবে আলহামদুলিল্লাহ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST