১১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শাবিপ্রবিতে পোষ্য কোটা বাতিলসহ ৩ দফা দাবি শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল, ভর্তি ফি, সেমিস্টার ফি এবং ক্রেডিট ফি যৌক্তিকভাবে কমানো ও আগামী দুই সেমিস্টার চার মাসে শেষ করার দাবিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা এই দাবিগুলো উপস্থাপন করেন। তারা জানান, আগামী রোববারের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিফ, সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন, গণিত বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের মাহবুবুল ইসলাম পবন এবং ইংরেজি বিভাগের শাকিলসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ   গোমস্তাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া তরুণীকে মারধরের ঘটনায় আটক ৩

বক্তব্যে ফয়সাল হোসেন জানান, ২০২০-২১ সেশনে যেখানে ভর্তি ফি ছিল ৮ হাজার ১০০ টাকা এবং তত্ত্বীয় ক্রেডিট ফি ১০৫ টাকা, সেখানে ২০২৩-২৪ সেশনে এই ফি যথাক্রমে বেড়ে ১৮ হাজার ও ২০০ টাকায় দাঁড়িয়েছে। এটি সম্পূর্ণ অযৌক্তিক বলে তিনি উল্লেখ করেন।

পোষ্য কোটার বিষয়ে তিনি বলেন, “পোষ্য কোটাসহ সব অযৌক্তিক কোটা অবিলম্বে বাতিল করতে হবে। প্রশাসনকে এসব বিষয়ে পদক্ষেপ নিতে হবে, নয়তো শিক্ষার্থীরা বসে থাকবে না।”

আরও পড়ুনঃ   নাটোরে ব্যবসায়ীর বাড়িঘর লুটপাটের অভিযোগ

আসাদুল্লাহ আল গালিফ বলেন, “আমরা অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পরে আমাদের প্রত্যাশা ছিল প্রশাসন শিক্ষার্থীবান্ধব হবে। কিন্তু প্রশাসন বারবার শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো উপেক্ষা করে যাচ্ছে। আমরা প্রশাসনকে জানাতে চাই, এসব ফি অবিলম্বে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে।”

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে তিন দফা দাবির স্মারকলিপি প্রদান করেন। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। -ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

১২

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

১৩

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

১৪

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৭

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST