১০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মধ্যরাতে মারা গেলেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ

অনলাইন ডেস্ক : ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। সোমবার (৯ ডিসেম্বর) গভীর রাতে মারা যান তিনি। তিনি দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করেছিলেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণ মধ্যরাতে মারা গেছেন। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুকে বিশ্বের মানচিত্রে প্রযুক্তির রাজধানী হিসেবে জায়গা করে দেওয়ার জন্য তাকে ব্যাপকভাবে কৃতিত্ব দেওয়া হয়।

৯২ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ রাত পৌনে তিনটার দিকে তার বেঙ্গালুরুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বলেও প্রতিবেদনে বলা হচ্ছে।

আরও পড়ুনঃ   গাজায় ইসরায়েলি অভিযান : নিহতের সংখ্যা ছাড়াল ৪৩ হাজার ৫০০

এনডিটিভি বলছে, বেঙ্গালুরুকে প্রযুক্তির রাজধানীতে পরিণত করার প্রধান কারিগর এস এম কৃষ্ণ ১৯৩২ সালের ১ মে মান্ডিয়া জেলার সোমানহাল্লিতে জন্মগ্রহণ করেন। কংগ্রেসের সাথে দীর্ঘ মেয়াদে কাজ করার পর তিনি তার রাজনৈতিক জীবনের শেষের দিকে বিজেপিতে যোগ দেন।

মূলত বেঙ্গালুরুকে টেক ক্যাপিটাল বা প্রযুক্তির রাজধানী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল এস এম কৃষ্ণের।

এদিকে এস এম কৃষ্ণের মৃত্যুর কথা শুনে শোক প্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তিনি জানিয়েছেন, কংগ্রেস দলে যোগ দেওয়ার শুরুর দিকে তাকে অনেক সাহায্য করেছিলেন এস এম কৃষ্ণ। তিনি লিখেছেন, “কর্নাটক চিরকাল তার কাছে ঋণী থাকবে।”

আরও পড়ুনঃ   মধ্যপ্রাচ্যের 'আন্দোলন' এড়াতে ম্যাখোঁ সবকিছু করবেন

শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও। তিনি এস এম কৃষ্ণকে একজন সত্যিকারের নেতা হিসেবেও বর্ণনা করেছেন।

সংবাদমাধ্যম বলছে, ১৯৬২ সালে রাজনীতিতে পা রাখেন এস এম কৃষ্ণ। কংগ্রেস প্রার্থী কে ভি শঙ্কর গৌড়াকে হারিয়ে সেবার কর্নাটকের বিধায়ক হন তিনি। ১৯৬৮ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য হিসেবে পা রাখেন লোকসভায়।

১৯৭১ সালে কংগ্রেসে যোগ দেন তিনি। এরপর ১৯৭২ সালে আবারও ফিরে যান কর্নাটকের রাজ্য রাজনীতিতে। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত মহারাষ্ট্রের গভর্নর ছিলেন তিনি। এরপর ২০০৯ সালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হন এস এম কৃষ্ণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST