৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সম্পর্ক ভাঙার পরও একসঙ্গে ঘুরতে যান সুস্মিতা-রোহমন

অনলাইন ডেস্ক : ২০২১ সালে আচমকাই প্রেমিক রোহমন শলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তারপর প্রেমের প্রস্তাবও পেয়েছেন। কিন্তু আগাননি। এমনকী এই মুহূর্তেও সুস্মিতা আর কোনও সম্পর্কে নেই, সে কথা নিজেই জানিয়ে দিয়েছেন।

এর মধ্যে অসুস্থ হয়েছিলেন অভিনেত্রী। কাজেও ফিরেছেন। সে থেকেই তার সঙ্গে আবার দেখা যাচ্ছে প্রাক্তন রোহমন শলকে। যদিও প্রাক্তন প্রেমিকের ফিরে আসা নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।

তারা কোনো সম্পর্কে না থাকলেও বিভিন্ন সময় সুস্মিতা ও তার মেয়েদের সঙ্গে দেখা যায় প্রাক্তন প্রেমিক রোহমনকে। এই নিয়ে বলিউডে যথেষ্ট ফিসফাসও রয়েছে। আদতে কোন ধরনের সম্পর্ক তাদের, নেটমাধ্যমে প্রশ্ন উঠেছে বার বার।

আরও পড়ুনঃ   পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি : পরীমণি

এবার নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন রোহমন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহমন বলেন, ‘আমাদের সম্পর্কটা ডালভাতের মতো। আমরা একে অপরকে ভীষণ ভাল ভাবে বুঝতে পারি। তাই লোক কী বলে পাত্তা দিই। আর আমি রোজ অনেক কিছু শিখি ওর থেকে। সম্পর্ক ভেঙে গেলে বন্ধুত্ব ভেঙে যায় মানি না।’

আরও পড়ুনঃ   আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?

রোহমন আরও বলেন, ‘আমাদের যে রোজ দেখা হয় তেমন নয়, আমাদের রোজ কথা হয় তেমন নয়। কিন্তু ওরা আমার পরিবার। যখনই ওদের আমাদের দরকার পড়বে আমি ওদের পাশে আছি।’

২০১৮ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ হয়েছিল সুস্মিতা-রোহমানের। বিচ্ছেদের সময় রোহমানের সঙ্গে নিজের ছবি দিয়ে প্রাক্তন বিশ্বসুন্দরী লিখেছিলেন, ‘আমরা বন্ধু হয়ে যাত্রা শুরু করেছিলাম, বন্ধুত্ব থাকবে। দীর্ঘ সম্পর্কে থাকলাম… ভালোবাসাও থেকে যাবে।’ সে কথাই রাখছেন সুস্মিতা- মনে করেন রোহমন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার বিশেষ উপহার

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

১০

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

১১

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

১২

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

১৩

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

১৪

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

১৫

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১৬

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১৭

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১৮

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৯

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST