৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বুবলীর সঙ্গে দ্বন্দ্ব, অপু বিশ্বাসকে নিয়েও সন্দিহান পরীমণি

অনলাইন ডেস্ক : কয়েকমাস আগের কথা, ফেসবুকে ভার্চ্যুয়াল যুদ্ধে লিপ্ত হন ঢাকাই সিনেমার আলোচিত দুই নায়িকা পরীমণি ও শবনম বুবলী। পরীর অভিযোগ ছিল, তার সন্তানকে নিয়ে বানানো ভিডিও নকল করে নিজের সন্তানের জন্য বানিয়েছেন বুবলী। অভিযোগের জবাব দিতে দেরি করেননি বুবলীও। তিনি জানান, কারোটাই কপি করেননি তিনি।

দুই নায়িকার সেই কথার লড়াইয়ে একটা সময় যোগ দেন বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমি। যিনি পরোক্ষভাবেই পরীকে ইঙ্গিত করে ফেসবুকে কিছু মন্তব্য করেন। যা শুনে আরও ক্ষেপে ওঠেন পরীমণি।

সেই ঘটনার বহু মাস পেরিয়েছে। তবে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে দ্বন্দ্ব নিয়ে পরীমণিকে কথা বলতে দেখা গেছে। যেখানে শুধু বুবলীর সঙ্গে সম্পর্কই নয়, পরী কথা বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়েও।

আরও পড়ুনঃ   তিন নায়িকার নামে জাল ভোটার কার্ড, তদন্তে নির্বাচন কমিশন

বুবলীর সঙ্গে ভার্চ্যুয়াল যুদ্ধের ঘটনায় পরী বলেন, ‘বুবলীর বোনকে তো আমি চিনতামই না। উনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সাথে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত। আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নাই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ, সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার শক্তি।’

পরীমণি বলেন, ‘আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগুষ্টি নিয়ে আমার গলা চেপে ধরবেন!’

কারো মতে, পরীমণি ও বুবলী কিছু একটা পোস্ট করলে তা একে অপরকে ইঙ্গিত করেই করেছেন। তবে পরীর দাবি, তার এসব দেখার সময়ই নেই।

আরও পড়ুনঃ   ফের বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী

অভিনেত্রী বললেন, ‘আমি দেখতামই না তিনি কী করেছেন। আমার শুভাকাঙ্ক্ষীদের কেউ যখন বলত, এমনটা হয়েছে, পাঠালে তখন দেখা হতো, এই যা। এর বাইরে আর কিছু না।’

বুবলীর সঙ্গে পরীমণির সম্পর্কের তিক্ততা যখন সামনে আসে, তখন অনেকে ভেবেছিলেন অপু বিশ্বাস ইন্ধন জোগাচ্ছেন। এ প্রসঙ্গে নায়িকার ভাষ্য, ‘অপুদির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে (হাসি)।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১০

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

১১

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

১২

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

১৩

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

১৪

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

১৫

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

১৬

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৮

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১৯

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

২০

Design & Developed by: BD IT HOST