৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিএনপির জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, সিংড়া বিএনপির আহ্বায়ককে শোকজ

অনলাইন ডেস্ক : বিএনপির জনসভা মঞ্চে আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ‌মেদ পলকের শ্যালিকা ফারজানা রহমান উপস্থিত থাকায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

অবশেষে সমালোচনার মুখে পলকের আপন চাচা শ্বশুর সিংড়া বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নাটোর জেলা বিএনপি। ওই নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয় ।
এর আগে, শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে সিংড়া উপজেলায় কোর্ট মাঠে ওই জনসভা হয়। জনসভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুও একই মঞ্চে ছিলেন।

ডা. ফারজানা রহমান দৃষ্টি পলকের স্ত্রী আরিফা জেসমিনের চাচাতো বোন এবং সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজি। জনসভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু।

বিএনপির স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে শুক্রবার জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী গোলাম মোর্শেদ, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক শেখ এমদাদুল হক আল মামুনও মঞ্চে আসন গ্রহণ করেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত, আহত ১০

সূত্রে আরও জানা যায়, এ সময় রহিম নেওয়াজ ও শেখ এমদাদুল হক আল মামুনের ঠিক পেছনের চেয়ারেই বসে ছিলেন পলকের শ্যালিকা ফারজানা রহমান। বিএনপি ও এর সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকেরা ছবি এবং ভিডিও ধারণ করে শুক্রবার রাতেই ফেসবুকে ছড়িয়ে দেন। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপিতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম বলেন, পলকের শ্যালিকা ফারজানা রহমান যুব মহিলা লীগের সক্রিয় কর্মী ছিলেন। নৌকার নির্বাচনী প্রচারণা, হাসিনাপুত্র জয়ের হাত থেকে পুরষ্কার নেওয়াসহ ফারজানাকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যেত। অথচ ওই নারীকে বিএনপির জনসভা মঞ্চে বসতে দেওয়া হয়েছে। বিষয়টি দলের জন্য লজ্জাজনক।

আরও পড়ুনঃ   চতুর্মুখী আন্দোলনে অচল রাবি

জনসভার সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, তিনি জনসভার কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলেন। মঞ্চে অনেকেই বসেছিলেন। এর মধ্যে ফারজানা রহমান যে বসে আছেন, তা তিনি খেয়াল করেননি।

এ বিষয়ে ফারজানা রহমান বলেন, যুব মহিলা লীগে তার কোনো পদ ছিলনা। বিএনপির সভামঞ্চে বসে থাকার বিষয়েও তার কোনো রাজনৈতিক অভিপ্রায় ছিলনা। মূলত তিনি সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের ধারাবাহিকতায় বিএনপির জনসভার মঞ্চে বসেছিলেন।

বিএনপির (রাজশাহী) সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেন, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন। দলের কেউ তাকে জানাননি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জনসভার প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, পলকের শ্যালিকা ফারজানা রহমানসহ সিংড়ার অনেককেই তিনি চেনেন না। মঞ্চে ফারজানার আসন গ্রহণের বিষয়টি খেয়াল করতে পারেননি তিনি। তবে সভা চলাকালে ঘটনাটি জানার পর ফারজানাকে মঞ্চ থেকে নেমে যাওয়ার ব্যবস্থা করেছেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST