৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে আটকের ঘটনায় যা বললেন অভিনেত্রী জুথী

অনলাইন ডেস্ক : একটা সময়ে ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের পর বর্তমানে শোবিজাঙ্গন থেকে দূরে আছেন অভিনেত্রী অনামিকা জুথী। সম্প্রতি সময়ে সংযুক্ত আরব আমিরাতে নিজের সেকেন্ড হোম গড়েছেন তিনি।

এরই মধ্যে শনিবার (৭ ডিসেম্বর) সকালে ৬৯ লাখ টাকার স্বর্ণসহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন এই অভিনেত্রী। একই ফ্লাইট থেকে মোহাম্মদ রায়হান ইকবাল নামের আরও এক যাত্রীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করলে দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ নিখাদ স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৬৮ লাখ ৯৬ হাজার টাকা। অনামিকা জুথী তার দুই হাতে চুড়িগুলো স্কচটেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।

আরও পড়ুনঃ   ঋষির সঙ্গে ভাইরাল ছবি নিয়ে যা বললেন বিদিপ্তা

তবে ঘটনার ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করছেন এই অভিনেত্রী। বিমানবন্দর থেকেই জুথী জানালেন, আটক করার মতো ঘটনা ঘটেনি। কিছু প্রয়োজনীয় পেপারে সাইন দিয়েই বাসায় ফিরছি।

অভিনেত্রী বলেন, ‘আটক করার মতো কিছু ঘটেনি। আমাকে নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে। কিছু স্বর্ণ আমার সাথে ছিল সেটার জন্য ট্যাক্স দিতে হয়েছে। প্রয়োজনীয় পেপারে সাইন হয়ে গেলেই বাসায় ফিরব। যেভাবে নিউজ হয়েছে তা দেখে আমি বিব্রত। পরিচিত সবাই ফোন করছেন। কিভাবে এত বড় ভুল তথ্য ছড়িয়েছে আমার জানা নেই। তবে বিষয়টা আমার জন্য সম্মানহানিকর হলো।’

আরও পড়ুনঃ   যৌনকর্মী থেকে নেত্রী পাওলি দাম

এদিকে বিমানন্দর সূত্র জানায়, দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট (দুবাই-চট্টগ্রাম-ঢাকা) যোগে দুবাই থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় এভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানযোগে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১০

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১২

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৩

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৪

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৫

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৬

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৭

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৮

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৯

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST