৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৯৫ হাজার ছাড়ালো

অনলাইন ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৮৬ জনকে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৫ হাজার ৭০ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) হালনাগাদ তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১০৯ জন, ঢাকা বিভাগে ৪০ জন, ময়মনসিংহে ১০ জন, চট্টগ্রামে পাঁচজন, খুলনায় ১৭ জন, বরিশাল বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

আরও পড়ুনঃ   শহীদ পরিবারের অন্তত একজনের সরকারি চাকরি চান জামায়াত আমির

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩৫৪ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯৫৩ জন, আর ১ হাজার ৪০১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৭ হাজার ৪৯৩ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৯৭৭ জন।

আরও পড়ুনঃ   ইমামরা জানলেন তথ্য অধিকার আইন

ডিসেম্বরের প্রথম ছয় দিনে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৬০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ২৯ জনের। আর চলতি বছরের এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১৭ জনের।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST